আয়েশা ফয়েজ সাহিত্য পুরস্কার পেলেন সোনালী ও তামান্না

ঢাবি প্রতিনিধি
৩১ মার্চ ২০১৬, ০১:৪৬আপডেট : ৩১ মার্চ ২০১৬, ০১:৪৯

আয়েশা ফয়েজ সাহিত্য পুরস্কার পেলেন সোনালী ও তামান্না প্রথমবারের মতো প্রবর্তন করা আয়েশা ফয়েজ সাহিত্য পুরস্কার ২০১৬ পেয়েছেন সাহিত্যিক সোনালী ইসলাম ও তামান্না সেতু। প্রকাশনা প্রতিষ্ঠান তাম্রলিপি এই পুরস্কার প্রবর্তন করেছে।
বুধবার বিকেল সাড়ে ৫টায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের এ পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কার প্রাপ্তদের মধ্যে সোনালী ইসলামকে মুক্তিযুদ্ধ ভিত্তিকগ্রন্থ ‘অমৃত অর্জন’ এবং তামান্না সেতুকে লেখালেখিতে অসাধারণ সামাজিক দায়বদ্ধতার কথা বিবেচনা করে পুরস্কার দেওয়া হয়।
পুরস্কার হিসেবে স্মারক, সম্মাননা সনদ ও ৫০ হাজার টাকা তুলে দেন অধ্যাপক ড. জাফর ইকবাল ও অধ্যাপক ড. শামসুজ্জামান খান।
এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. শামসুজ্জামান খান, শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ার হোসেন, মানবাধীকার কর্মী সুলতানা কামাল ও বিভিন্ন প্রকাশনীর প্রকাশকরা।
এসময় অধ্যাপক ড. জাফর ইকবাল বলেন, আমার মা অত্যন্ত সাদা সিধে মানুষ ছিলেন। আজ  তার নামে সাহিত্য পুরস্কার ঘোষণা করা যা আমাদের পরিবারের জন্য অত্যন্ত গর্বের। আর যারা এ পুরস্কার পেলেন তারাও আমাদের পরিবারের সদস্য হলেন।
এসময় পুরস্কার প্রাপ্তদের মধ্যে অনুভূতি জানাতে এসে তামান্না সেতু বলেন, যার নামে পুরস্কার পাচ্ছি তার নামের সম্মান ধরে রাখার দায়িত্ব আরও বেড়ে গেলো। এ দায়িত্ব পালনের কাজ আগামীতে যেন করতে পারি সে চেষ্টা করবো।

 /এসআর/এনএস/ এমএসএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি