'বিশ্ব বাঙালি পুরস্কার’-২০১৯ পাচ্ছেন ৫ কীর্তিমান বাঙালি

সাহিত্য ডেস্ক
৩০ মার্চ ২০১৯, ১৫:৩২আপডেট : ৩০ মার্চ ২০১৯, ১৬:৪৭

'বিশ্ব বাঙালি পুরস্কার’-২০১৯ পাচ্ছেন ৫ কীর্তিমান বাঙালি 'বিশ্ব বাঙালি পুরস্কার'-২০১৯ পাচ্ছেন ৫ জন বিশিষ্ট বাঙালি, তারা হলেন—প্রফেসর এমিরেটস সিরাজুল ইসলাম চৌধুরী (বাংলাদেশ), অধ্যাপক সুভাষ চন্দ্র মুখোপাধ্যায় (ভারত), অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ (বাংলাদেশ), কবি পার্থ বসু (ভারত), অধ্যাপক তপোধীর ভট্টাচার্য (ভারত)।

আজ বিশ্ব বাঙালি সংঘের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। রাজধানীর পরীবাগস্থ সংস্কৃতি বিকাশ কেন্দ্রে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি, কবি ও সম্পাদক, রাজু আহমেদ মামুন। মনোনীত কীর্তিমান বাঙালিদের নাম ঘোষণা করেন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাবেক সেক্রেটারি জেনারেল আখতারুজ্জামান, শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্ব বাঙালি সংঘের সদস্য মজিব মহম্মদ, উপস্থিত ছিলেন সংগঠনের প্রবীণ সদস্য- খন্দোকার যুবায়ের হাসান, লোকমান তাজ, শামিম আহমেদ, তুহিন জনি, মৌরী তানিয়া সহ আরো অনেকে।

প্রফেসর এমিরেটস সিরাজুল ইসলাম চৌধুরীকে শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদানের জন্য বিশ্ব বাঙালি উপাধি এবং পুরস্কারের মনোনীত করা হয়।

অধ্যাপক সুভাষ চন্দ্র মুখোপাধ্যায়কে বিহারের মানভূম-সিংভূম বাংলা ভাষা আন্দোলনে বিশেষ অবদানের জন্য বিশ্ব বাঙালি উপাধি ও পুরস্কারে মনোনীত করা হয়।

অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদকে বাংলাদেশের স্কুল কলেজের আশি লক্ষ্যের অধিক শিক্ষার্থীদের সৃজনশীল বই পড়া আন্দোলনে যুক্ত করে উন্নত জাতি গঠন প্রক্রিয়ায় বিশেষ অবদানের জন্য বিশ্ব বাঙালি উপাধি এবং পুরস্কারে মনোনীত করা হয়।

কবি পার্থ বসুকে কলকাতা সহ সমগ্র পশ্চিম বঙ্গে বাংলা ভাষা এবং বিপন্ন বাঙালিদের অধিকার রক্ষায় সাম্প্রতিক কালে সামাজিক গণমাধ্যম থেকে গড়ে ওঠা বাংলাপক্ষ আন্দোলনের সক্রিয় পুরোধা ব্যক্তি হিসেবে বিশ্ব বাঙালি উপাধি ও পুরস্কারে মনোনীত করা হয়।

অধ্যাপক তপোধীর ভট্টাচার্যকে সম্প্রতি আসামে নিপীড়িত এবং সর্বহারা বাঙালিদের পক্ষে কলম যোদ্ধা হয়ে সম্মুখ সমরে লড়াই করার জন্য বিশ্ব বাঙালি উপাধি এবং পুরস্কারে মনোনীত করা হয়।

২০২০ সালের ১৯ ফেব্রুয়ারি ঢাকায় এই সম্মাননা এবং পুরস্কারের অর্থমূল্য আনুষ্ঠানিক ভাবে প্রদান করা হবে।

//জেডএস//
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম