‘কবিতা আশ্রম’ পুরস্কার পেলেন জাকির জাফরান

সাহিত্য ডেস্ক
১৯ আগস্ট ২০২১, ২৩:৩০আপডেট : ২০ আগস্ট ২০২১, ০০:১৪

কবি জাকির জাফরান তার জ্যোৎস্নাসম্প্রদায়  কাব্যগ্রন্থের জন্য পেলেন ‘কবিতা আশ্রম পুরস্কার-১৪২৮’। বাংলা কবিতায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে ভারতের পশ্চিমবঙ্গের সাহিত্য পত্রিকা ‘কবিতা আশ্রম’ এই পুরস্কারে মনোনীত করে।

আগামী ১৭ সেপ্টেম্বর বরেণ্য কবি বিনয় মজুমদারের জন্মদিনে জাকির জাফরানের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।

শূন্য দশকের কবি জাকির জাফরান কবিতা লেখার পাশাপাশি গদ্য লেখেন, অনুবাদ করেন এবং গানও গান। তার জন্ম সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কুচাই গ্রামে। ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর। পেশায় সরকারি কর্মকর্তা। 

তার কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে : সমুদ্রপৃষ্ঠা (২০০৭), নদী এক জন্মান্ধ আয়না (২০১৪), অপহৃত সূর্যাস্তমণ্ডলি (২০১৫), নির্বাচিত কবিতা (২০১৯), অন্ধের জানালা (২০২০), জ্যোৎস্নাসম্প্রদায় (২০২০), পায়ে বাঁধা দুটি সর্বনাম (২০২১)। অনুবাদগ্রন্থ : ‘আক্রায় পাওয়া পাণ্ডুলিপি’ (২০১৪)।

/জেডএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি