জীবনানন্দ পুরস্কার ২০২৪ প্রদান

সাহিত্য ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২৪, ২২:২৮আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ০৮:২৮

জীবনানন্দ পুরস্কার ২০২৪ পেলেন কবিতায় জাহিদ হায়দার ও কথাসাহিত্যে মোস্তফা তারিকুল আহসান। শনিবার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটায় বরিশাল বিভাগীয় গণগ্রন্থাগার মিলনায়তনে পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত সাহিত্যিক মামুন হুসাইন। ধানসিড়ি পত্রিকার প্রকাশক সৈয়দ সগির উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন ছড়াকার অধ্যাপক দীপঙ্কর চক্রবর্তী, অধ্যাপক হাবিবুল ইসলাম, কবি আসমা চৌধুরী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সৈকত আরেফিন। স্বাগত বক্তব্য দেন কবি শামীম রেজা।

জীবনানন্দ পুরস্কার ২০২৪ প্রদান
অনুষ্ঠানের শুরুতে প্রয়াত কথাসাহিত্যিক মিহির সেনগুপ্ত, কবি আসাদ চৌধুরী ও গজী লতিফকে স্মরণ করে দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ এবং জীবনানন্দ দাশের লেখা গান পরিবেশন করেন সঙ্গীতশিল্পী সঞ্জয় হালদার, প্রজ্ঞা পারমিতা বোস ও নিপা সাহা।

জীবনানন্দ পুরস্কার ২০২৪ প্রদান
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কবি জাহিদ সোহাগ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার ফয়সাল বারী, লেখক ও গবেষক সাইফুল আহসান বুলবুল, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ,অধ্যাপক রণজিৎ মল্লিক, কবি ও সংস্কৃতিজন টুনু রাণী কর্মকার, লেখক টিএম জালাল উদ্দিন, শফিক আমিন, আব্দুর রহমানসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের কর্মীরা।

ধানসিড়ি সাহিত্য সৈকত, রাজাপুর ঝালকাঠি ও আড্ডা ধানসিড়ি বরিশালের উদ্যোগে ২০০৭ সাল থেকে সাহিত্যে বিশেষ অবদান রাখায় জীবনানন্দ পুরস্কার প্রদান করে আসছে।

/জেড-এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গ্যাস সংকট, কী বলছে তিতাস
তীব্র গ্যাস সংকট, কী বলছে তিতাস
প্রতারণার মামলায়ও তৌহিদ আফ্রিদির জামিন, মুক্তিতে বাধা নেই
প্রতারণার মামলায়ও তৌহিদ আফ্রিদির জামিন, মুক্তিতে বাধা নেই
ট্রাকের নিচে অটোরিকশা চাপা পড়ে প্রাণ গেলো ৩ জনের
ট্রাকের নিচে অটোরিকশা চাপা পড়ে প্রাণ গেলো ৩ জনের
‘আর্জেন্টিনা জিতেছে’ বলে রসিকতা: বিমানের ভেতরেই চরম ক্ষোভের মুখে পাইলট
‘আর্জেন্টিনা জিতেছে’ বলে রসিকতা: বিমানের ভেতরেই চরম ক্ষোভের মুখে পাইলট
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী   
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী