পেন/ফকনার পুরস্কারের চূড়ান্ত তালিকা ঘোষণা

সাহিত্য ডেস্ক
০৪ মার্চ ২০২৬, ১৭:৪৮আপডেট : ০৪ মার্চ ২০২৬, ১৭:৪৮

২০২৬ সালের পেন/ফকনার অ্যাওয়ার্ড ফর ফিকশন-এর চূড়ান্ত তালিকায় ৫টি বই মনোনয়ন পেয়েছে। ২০২৫ সালে প্রকাশিত মার্কিন লেখকদের ৩৮৭টি উপন্যাস ও গল্পগ্রন্থ থেকে এই বইগুলো নির্বাচন করা হয়েছে। এ বছর বিচারক প্যানেলে ছিলেন সামান্থা হান্ট, তানিয়া জেমস এবং ডি’শন চার্লস উইনসলো।

পেন/ফকনার অ্যাওয়ার্ড ফর ফিকশন ২০২৬ এর বিচারকমণ্ডলী

যৌথ বিবৃতিতে বিচারকরা বলেন, “সংক্ষিপ্ত তালিকার ৫টি শক্তিশালী ও দীপ্তিমান বই মানবতার জটিল সৌন্দর্য, সহিংসতা, আনন্দ, প্রজ্ঞা ও কল্পনার গভীরে আমাদের নিয়ে যায়। এই বইগুলো প্রসারিত হাতের মতো প্রমাণ করে যে ক্ষুদ্র শক্তিও পৃথিবীকে বিপন্ন করা প্রভাবশালী ক্ষমতা-সংকটের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াতে পারে; এবং শিল্প সবসময়ই স্থিতিশীল, মুক্তিদায়ী ও অপরিহার্য।”

পেন/ফকনার পুরস্কারের চূড়ান্ত তালিকা ঘোষণা

২০২৬ সালের চূড়ান্ত মনোনীত বইগুলো হলো—

•    অ্যাডি ই. কিচেন্সের 'Dominion' (এফএসজি)

•    কিয়ারাহ আলেগ্রিয়া হুদেসের 'The White Hot' (ওয়ান ওয়ার্ল্ড)

•    জোনাস হাসেন খেমিরির 'The Sisters' (এফএসজি)

•    লিলি কিংয়ের 'Heart the Lover' (গ্রোভ প্রেস)

•    মাহরিন সোহাইলের 'Small Scale Sinners' (আ পাবলিক স্পেস)

আগামী এপ্রিল মাসে বিজয়ীর নাম ঘোষণা করা হবে। বিজয়ী লেখক পাবেন ১৫ হাজার মার্কিন ডলার এবং বাকি ৪ জন প্রত্যেকে পাবেন ৫ হাজার ডলার করে।

/জেড-এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান