পেন/ফকনার পুরস্কার পেলেন মাহরীন সোহাইল

মৃত্তিকা তৃণ
০৮ এপ্রিল ২০২৬, ১৭:২৪আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ১৭:২৭

পাকিস্তানি বংশোদ্ভূত লেখক মাহরীন সোহাইল-এর প্রথম গল্পসংকলন “Small Scale Sinners” এবারের পেন/ফকনার অ্যাওয়ার্ডস ফর ফিকশন লাভ করেছে।

কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে শিশু সৈনিকদের প্রশিক্ষণ শিবির সহ বিভিন্ন প্রেক্ষাপটে নির্মিত এই গল্পসংকলনটি মানবজীবনের বহুমাত্রিক অভিজ্ঞতাকে তুলে ধরেছে।

পেন/ফকনার অ্যাওয়ার্ডস কমিটির চেয়ার লরেন ফ্রান্সিস-শর্মা এক বিবৃতিতে বলেন, “তীক্ষ্ণ ও শক্তিশালী গদ্যের মাধ্যমে ‘Small Scale Sinners’ এক অনন্য কৃতিত্ব অর্জন করেছে। অল্প পরিসরের মধ্যেই এটি মানবতার প্রায় সব দিককে ধারণ করতে সক্ষম হয়েছে। আকাঙ্ক্ষা, ক্ষোভ, ভালোবাসা ও বেদনার গভীর ও জটিল ভুবন এই বইটিতে স্পষ্ট হয়ে ওঠে।”

মাহরীন সোহাইল বর্তমানে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বসবাস করছেন। তিনি জানান, বইটি লিখতে তার প্রায় এক দশক সময় লেগেছে। তার ভাষায়, এটি ছিল “বিশ্বে একজন স্বাধীন নারী হিসেবে বেঁচে থাকার সম্ভাব্য পথগুলোকে খুঁজে দেখার” একটি প্রচেষ্টা।

এই পুরস্কারের অর্থমূল্য ১৫ হাজার ডলার। এর আগে এই সম্মাননা পেয়েছেন ফিলিপ রথ, ডন ডিলিলো এবং অ্যান প্যাচেট-এর মতো খ্যাতিমান লেখকেরা।

/জেড-এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গ্যাস সংকট, কী বলছে তিতাস
তীব্র গ্যাস সংকট, কী বলছে তিতাস
প্রতারণার মামলায়ও তৌহিদ আফ্রিদির জামিন, মুক্তিতে বাধা নেই
প্রতারণার মামলায়ও তৌহিদ আফ্রিদির জামিন, মুক্তিতে বাধা নেই
ট্রাকের নিচে অটোরিকশা চাপা পড়ে প্রাণ গেলো ৩ জনের
ট্রাকের নিচে অটোরিকশা চাপা পড়ে প্রাণ গেলো ৩ জনের
‘আর্জেন্টিনা জিতেছে’ বলে রসিকতা: বিমানের ভেতরেই চরম ক্ষোভের মুখে পাইলট
‘আর্জেন্টিনা জিতেছে’ বলে রসিকতা: বিমানের ভেতরেই চরম ক্ষোভের মুখে পাইলট
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী   
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী