কমনওয়েলথ ছোটোগল্প পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় আবির ও আনমনা

সাহিত্য ডেস্ক
১৪ এপ্রিল ২০২৬, ১৫:৩৭আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ২৩:৪৩

কমনওয়েলথ ছোটোগল্প পুরস্কার ২০২৬-এর সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশি লেখক সাজিদ উল হক আবির এবং আনমনা মনীষিতা।

বিশ্বের ৭৮০৬ জন প্রতিযোগীর মধ্য থেকে ২৫ জন লেখককে সংক্ষিপ্ত তালিকায় নির্বাচিত করা হয়েছে।

সাজিদ উল হক আবির কথাসাহিত্যিক ও অনুবাদক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। গ্রন্থসংখ্যা ১১টি। পেয়েছেন 'কালি ও কলম তরুণ কথাসাহিত্যিক পুরস্কার'। তিনি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ প্রভাষক।

আনমনা মনীষিতা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে প্রভাষক এবং ইউনিভার্সিটি প্রেস লিমিটেডে সম্পাদকীয় সহকারী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

কমনওয়েলথ ছোটোগল্প পুরস্কার ২০২৬-এর সংক্ষিপ্ত তালিকায় মনোনীত লেখকবৃন্দ

সাজিদ উল হক আবিরের ছোটোগল্পের নাম, ‘মফিজের রিলেশন স্পার্ক নাই’। গল্পটি ইংরেজিতে অনুবাদ করেছেন অরুণাভ সিনহা ও শবনম নাদিয়া। 

আনমনা মনীষিতার ছোটোগল্পের নাম, ‘এ ম্যাসকুলিন ফেস্ট’। 

সাজিদ উল হক আবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শর্টলিস্ট হওয়ার এই মুহূর্তে আমি স্রেফ একটা নিউজ। অন্য দশটা নিউজের মতোই নিউজ। লেখক হিসেবে আমার যে সাধনা, সেটা একটা বিচ্ছিন্ন জগৎ, বিচ্ছিন্ন রাস্তা। ওতে আমার যে হাঁটা সেটা খুবই জনবিচ্ছিন্ন এক হণ্টন।’

আনমনা মনীষিতার ছোটোগল্প ১৯৫০-এর দশকের পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ)-এর প্রেক্ষাপটে রচিত। এই গল্পটি একজন তরুণী বাঙালি মুসলিম নারীর নারীত্বের অপ্রত্যাশিত বাস্তবতার সাথে মানিয়ে চলার কাহিনি।

সাজিদ উল হক আবিরে ছোটোগল্প দরিদ্র মফিজের স্ত্রীর সঙ্গে সম্পর্কের জটিলতা, ভাঙন এবং প্রাণ ও পরিবেশ নিয়ে গড়ে উঠেছে।

/জেড-এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গ্যাস সংকট, কী বলছে তিতাস
তীব্র গ্যাস সংকট, কী বলছে তিতাস
প্রতারণার মামলায়ও তৌহিদ আফ্রিদির জামিন, মুক্তিতে বাধা নেই
প্রতারণার মামলায়ও তৌহিদ আফ্রিদির জামিন, মুক্তিতে বাধা নেই
ট্রাকের নিচে অটোরিকশা চাপা পড়ে প্রাণ গেলো ৩ জনের
ট্রাকের নিচে অটোরিকশা চাপা পড়ে প্রাণ গেলো ৩ জনের
‘আর্জেন্টিনা জিতেছে’ বলে রসিকতা: বিমানের ভেতরেই চরম ক্ষোভের মুখে পাইলট
‘আর্জেন্টিনা জিতেছে’ বলে রসিকতা: বিমানের ভেতরেই চরম ক্ষোভের মুখে পাইলট
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী   
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী