প্রযুক্তিনির্ভর জীবন ও আফগান নারীদের লড়াই : অরওয়েল পুরস্কার জিতল বেন লার্নার ও কারেন বার্টলেট

সাহিত্য ডেস্ক
২৬ জুন ২০২৬, ১৩:০২আপডেট : ২৬ জুন ২০২৬, ১৩:০৯

মার্কিন লেখক বেন লার্নারের ‘ট্রান্সক্রিপশন’ ও ব্রিটিশ লেখক কারেন বার্টলেটের ‘দ্য এস্কেপ ফ্রম কাবুল’ এ বছর অরওয়েল পুরস্কারের যথাক্রমে ফিকশন ও নন-ফিকশন বিভাগে বিজয়ী হয়েছে।

জর্জ অরওয়েলের দর্শন ‘রাজনৈতিক লেখাকে শিল্পে পরিণত করা’-কে সামনে রেখেই এই পুরস্কার দেওয়া হয়। বিজয়ীরা প্রত্যেকে পেয়েছেন পাঁচ হাজার পাউন্ড।

‘ট্রান্সক্রিপশন’–এর প্রথম অংশে দেখা যায়, এক জার্মান বুদ্ধিজীবী থমাসের কাছে উপন্যাসের কথক শেষবারের মতো সাক্ষাৎকার নিতে যান। কিন্তু হোটেল কক্ষে তার মোবাইল ফোন নষ্ট হয়ে যাওয়ায় কোনো কথোপকথন রেকর্ড করা সম্ভব হয় না। বিষয়টি গোপন রেখেই তিনি সাক্ষাৎকার চালিয়ে যান। এই ঘটনাকে কেন্দ্র করে প্রযুক্তিনির্ভরতা, স্মৃতি ও মানবিক যোগাযোগের প্রশ্নগুলোকে অনুসন্ধান করেছেন লার্নার।

মার্কিন লেখক বেন লার্নার ও ব্রিটিশ লেখক কারেন বার্টলেট
ফিকশন বিভাগের বিচারক প্যানেলের চেয়ারম্যান ফিয়ামেত্তা রক্কো বলেন, “নতুন প্রযুক্তির প্রতি মানুষের অতৃপ্ত আকাঙ্ক্ষার এক সূক্ষ্ম বিশ্লেষণ ‘ট্রান্সক্রিপশন’। উপন্যাসটি ক্ষুধা, ভালোবাসা ও সম্পর্ক নিয়ে আমরা নিজেদের যে গল্প বলি, তার নির্ভরযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলে। উপন্যাসটি বুদ্ধিদীপ্ত, রসাত্মক ও অত্যন্ত সমসাময়িক।”

অন্যদিকে 'দ্য এস্কেপ ফ্রম কাবুল' বইয়ে কারেন বার্টলেট প্রায় ২০০ জন আফগান নারী বিচারক ও তাদের পরিবারের দুঃসাহসিক ও শ্বাসরুদ্ধকর উদ্ধারের সত্য ঘটনা তুলে ধরে। আন্তর্জাতিক নারী বিচারক সংস্থা ও বিশ্বব্যাপী আইনজীবীদের সহায়তায় তারা কীভাবে তালেবানের হাত থেকে পালিয়ে নতুন জীবন শুরু করেছিলেন, বইটি তারই এক মর্মস্পর্শী দলিল।

‘দ্য এস্কেপ ফ্রম কাবুল’–এর প্রশংসা করে বিচারক রোহান সিলভা বলেন, “আফগানিস্তানের সাহসী নারী বিচারকদের করুণ ও সংগ্রামী বাস্তবতা এই বইয়ে অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে উঠে এসেছে। এটি ইতিবাচক অর্থেই একেবারে অরওয়েলীয় রচনা।”

/জেড-এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিক্ষার্থী ধর্ষণ: মামলার এক সপ্তাহ পর মাদ্রাসায় অভিযান, গ্রেফতার নেই
শিক্ষার্থী ধর্ষণ: মামলার এক সপ্তাহ পর মাদ্রাসায় অভিযান, গ্রেফতার নেই
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
কোক স্টুডিও ভারত নিয়ে বিস্ফোরক মন্তব্য আতিফ আসলামের
কোক স্টুডিও ভারত নিয়ে বিস্ফোরক মন্তব্য আতিফ আসলামের
জনবল নেবে যমুনা ব্যাংক, ১৬ সেপ্টেম্বরের মধ্যে আবেদন
জনবল নেবে যমুনা ব্যাংক, ১৬ সেপ্টেম্বরের মধ্যে আবেদন
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা