বুকার ইন্টারন্যাশনাল থেকে বুখমান বুকার : দ্বিগুণ পুরস্কারমূল্য নিয়ে শুরু ২০২৭ আসর

সাহিত্য ডেস্ক
০৪ জুলাই ২০২৬, ১৪:৫২আপডেট : ০৪ জুলাই ২০২৬, ১৪:৫২

বুখমান ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার ২০২৭-এর জন্য বই জমা নেওয়া শুরু হয়েছে। প্রতিবছর ইংরেজিতে অনূদিত সেরা উপন্যাস বা ছোটগল্প সংকলনকে এ পুরস্কার দেওয়া হয়। বইটি যুক্তরাজ্য বা আয়ারল্যান্ডে প্রকাশিত হতে হবে। লেখক যে কোনো দেশের হতে পারেন, তবে বই জমা দিতে পারবেন শুধু যুক্তরাজ্য বা আয়ারল্যান্ডভিত্তিক প্রকাশকেরা। লেখক, অনুবাদক বা সাহিত্য এজেন্ট সরাসরি আবেদন করতে পারবেন না।

২০২৭ সালের পুরস্কারের জন্য ২০২৬ সালের ১ মে থেকে ২০২৭ সালের ৩০ এপ্রিলের মধ্যে প্রকাশিত বই বিবেচনা করা হবে। প্রতি প্রকাশনা প্রতিষ্ঠান সর্বোচ্চ তিনটি বই সরাসরি জমা দিতে পারবে। এর বাইরে অতিরিক্ত যোগ্য বই থাকলে সেগুলো ‘কল-ইন’ হিসেবে মনোনয়ন দেওয়া যাবে।

এবারের বিচারক প্যানেলের প্রধান হয়েছেন কথাসাহিত্যিক কেটি কিতামুরা। তার সঙ্গে বিচারক হিসেবে থাকছেন প্যাট্রিক ম্যাকগিনেস, ক্যালেব আজুমাহ নেলসন, ওলগা রাভন এবং টেসা থম্পসন।

বুকার ইন্টারন্যাশনাল থেকে বুখমান বুকার : দ্বিগুণ পুরস্কারমূল্য নিয়ে শুরু ২০২৭ আসর

এ বছর থেকে পুরস্কারটির নতুন নাম হয়েছে বুখমান ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ। ‘বুখমান ফিলানথ্রপিজ’ আগামী ১০ বছর এ পুরস্কারের অর্থায়নের দায়িত্ব নিয়েছে। প্রযুক্তি উদ্যোক্তা ইগর ও দিমিত্রি বুখমান প্রতিষ্ঠিত এই আন্তর্জাতিক দাতব্য সংস্থা শিক্ষা, বিজ্ঞান, শিল্প ও সংস্কৃতিসহ বিভিন্ন খাতে পৃষ্ঠপোষকতা করে।

এই দীর্ঘমেয়াদি অংশীদারত্বের স্বীকৃতি হিসেবে পুরস্কারের নাম পরিবর্তন করা হয়েছে। একই সঙ্গে বিজয়ী বইয়ের পুরস্কারের অর্থ ৫০ হাজার পাউন্ড থেকে বাড়িয়ে ১ লাখ পাউন্ড করা হয়েছে। এই অর্থ লেখক ও অনুবাদকের মধ্যে সমানভাবে ভাগ করা হবে। তবে নাম পরিবর্তন হলেও পুরস্কারের উদ্দেশ্য ও নির্বাচনের মানদণ্ডে কোনো পরিবর্তন আসেনি।

২০২৬ সালের ১ মে থেকে ৩০ নভেম্বরের মধ্যে প্রকাশিত বইয়ের আবেদনপত্র, মুদ্রিত কপি, পিডিএফ ও অন্যান্য প্রয়োজনীয় নথি জমার শেষ সময় ২৩ জুলাই ২০২৬। আর ২০২৬ সালের ১ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৩০ এপ্রিলের মধ্যে প্রকাশিত বইয়ের জন্য শেষ সময় ২৪ সেপ্টেম্বর ২০২৬। অতিরিক্ত ‘কল-ইন’ মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় ২২ অক্টোবর ২০২৬।

২০২৭ সালের দীর্ঘতালিকা প্রকাশ করা হবে ১৬ মার্চ। সংক্ষিপ্ত তালিকা প্রকাশ হবে ১৫ এপ্রিল। বিজয়ীর নাম ঘোষণা ও পুরস্কার প্রদান করা হবে মে মাসে।

/জেড-এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ কর্মকর্তাসহ ৩ জন
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ কর্মকর্তাসহ ৩ জন
আধিপত্য নয়, সহাবস্থানই সংকট উত্তরণের পথ: তথ্যমন্ত্রী
আধিপত্য নয়, সহাবস্থানই সংকট উত্তরণের পথ: তথ্যমন্ত্রী
‘আমরা দয়ালু, খামেনির দাফনের জন্য ইরানকে ছুটি দিয়েছি’
‘আমরা দয়ালু, খামেনির দাফনের জন্য ইরানকে ছুটি দিয়েছি’
সর্বাধিক পঠিত
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
মাঠে নেমেই মেসির ইতিহাস
মাঠে নেমেই মেসির ইতিহাস
এতদিন কোথায় ছিল খামেনির লাশ
এতদিন কোথায় ছিল খামেনির লাশ
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি