প্যাট্রিশিয়া লকউড পেলেন ‘গ্যাব হাডসন পুরস্কার’

সাহিত্য ডেস্ক
২৫ জুলাই ২০২৬, ১০:০০আপডেট : ২৫ জুলাই ২০২৬, ১০:০০

কোভিড-১৯ মহামারির মধ্যে এক নারীর মানসিক বিপর্যয়কে কেন্দ্র করে লেখা ‘উইল দেয়ার এভার বি অ্যানাদার ইউ’ উপন্যাসের জন্য এ বছর ১০ হাজার মার্কিন ডলারের ‘গ্যাব হাডসন পুরস্কার’ পেয়েছেন লেখক প্যাট্রিশিয়া লকউড।

বিচারকদের মতে, বইটির বাক্য ও অনুচ্ছেদ কখনো সৌন্দর্যে পাঠককে মুগ্ধ করে, আবার কখনো হাসিতে কাতর করে। উপন্যাসটিতে গভীর বেদনা থাকলেও আত্মদয়া নেই। মানুষ হিসেবে আমাদের হাস্যকর অবস্থাকে দেখার অসাধারণ আত্মসচেতনতা রয়েছে।

পুরস্কার পাওয়ার পর লকউড বলেন, গ্যাব হাডসনের সঙ্গে তার কখনো দেখা না হলেও তার সঙ্গে এক ধরনের আত্মিক সম্পর্ক অনুভব করেন। হাডসন ছিলেন একজন উদার সাহিত্যকর্মী, মজার ও তীব্র অনুভূতির গল্পের লেখক এবং অন্য লেখকদের উৎসাহদাতা।

প্রয়াত লেখক, শিক্ষক ও সম্পাদক গ্যাব হাডসনের নামে ২০২৪ সালে এই পুরস্কার চালু করেন তার মা সানচিয়া সেমেরে। পুরস্কারটি পরিচালনা করছে প্রকাশনা সংস্থা ম্যাকসুইনিস।

২০২৩ সালে ৫২ বছর বয়সে মারা যান গ্যাব হাডসন। লেখক হিসেবে ‘ডিয়ার মিস্টার প্রেসিডেন্ট গ্রন্থের জন্য তিনি পরিচিত। পাশাপাশি তিনি ম্যাকসুইনিসের সম্পাদনা ও দক্ষিণ কোরিয়ার ইয়নসেই বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন।

প্যাট্রিশিয়া লকউডের উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ‘প্রিস্টড্যাডি ও ‘নো ওয়ান ইজ টকিং অ্যাবাউট দিস। ২০২১ সালে দ্বিতীয় বইটি বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নেয়।

/জেড-এস/
সম্পর্কিত
চীনের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার জিতলেন ডেলিভারিম্যান কবি
সালমান রুশদিকে কি সন্ত্রাসী উদ্দেশ্যে হামলা করা হয়েছিল? আদালতে বিতর্ক
২৫ বছরের কারাদণ্ডের পরও শেষ হয়নি বিচার, এবার নতুন মামলায় সালমান রুশদির হামলাকারী
সর্বশেষ খবর
রহস্য, প্রেম আর অ্যাকশন: সপ্তাহজুড়ে ওটিটির পর্দায় রঙিন আয়োজন
রহস্য, প্রেম আর অ্যাকশন: সপ্তাহজুড়ে ওটিটির পর্দায় রঙিন আয়োজন
রাষ্ট্রপতির পদত্যাগের পর ‘দায়মুক্তি’ নিয়ে যা আছে সংবিধানে
রাষ্ট্রপতির পদত্যাগের পর ‘দায়মুক্তি’ নিয়ে যা আছে সংবিধানে
কোন দেশে পড়তে গেলে আগে ভাষা শিখতে হয়
কোন দেশে পড়তে গেলে আগে ভাষা শিখতে হয়
থেমে থাকা বাসের পেছনে ৪ গাড়ির ধাক্কা, প্রাণ গেলো দুই জনের
থেমে থাকা বাসের পেছনে ৪ গাড়ির ধাক্কা, প্রাণ গেলো দুই জনের
সর্বাধিক পঠিত
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি
প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি
প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি
সাবেক রাষ্ট্রপতি হিসেবে যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন
সাবেক রাষ্ট্রপতি হিসেবে যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী