শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার পেলেন তিন লেখক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০২৬, ২২:২৩আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ২২:২৩

বহুমাত্রিক লেখক ও অধ্যাপক শান্তনু কায়সারের সাহিত্য-চিন্তা ও সৃষ্টিশীল উত্তরাধিকারকে ধারণ এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ‘ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার ২০২৫’ প্রদান ও ‘শান্তনু কায়সার-রচনাবলি’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকাল ৪টায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হয়। ঐতিহ্য এবং শান্তনু কায়সার স্মৃতি পাঠাগার ও চর্চা কেন্দ্র যৌথভাবে প্রবর্তিত এ সাহিত্য পুরস্কার এবার দ্বিতীয়বারের মতো দেওয়া হলো।

এবারের পুরস্কারে নির্বাচিত তিনটি গ্রন্থের লেখক হলেন, কবি হেমায়েত উল্লাহ ইমন, জুবায়ের রশীদ ও নাট্যকার শরণ এহসান। হেমায়েত উল্লাহ ইমনের কবিতাগ্রন্থ ‘ফেনাফুল’, জুবায়ের রশীদের ডকুফিকশন ‘গালিবের মুশায়েরায়’ এবং শরণ এহসানের নাটক ‘পুরনামা’ পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য বুদ্ধিজীবী ও ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক মোহীত উল আলম।

অনুষ্ঠানে শান্তনু কায়সারের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন নাট্যনির্দেশক ফয়েজ জহির। পুরস্কারপ্রাপ্ত তিনটি গ্রন্থ নিয়ে আলোচনা করেন কথাসাহিত্যিক পাপড়ি রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রকাশনা সংস্থা ঐতিহ্যের প্রধান নির্বাহী আরিফুর রহমান নাইম। অস্ট্রেলিয়া থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন শান্তনু কায়সারের কনিষ্ঠ পুত্র এবং ঐতিহ্য প্রকাশিত ১০ খণ্ডের ‘শান্তনু কায়সার-রচনাবলি’র সম্পাদক রাসেল রায়হান।

একই অনুষ্ঠানে ঐতিহ্য প্রকাশিত ১০ খণ্ডের ‘শান্তনু কায়সার-রচনাবলি’র মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে শান্তনু কায়সারের সাহিত্যকর্ম সংরক্ষণ, পাঠকের কাছে পৌঁছে দেওয়া এবং নতুন প্রজন্মের মধ্যে তার সাহিত্য-চিন্তার চর্চা আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হলো।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাড়ি ঘেরাও করে ৩ তরুণীকে ধরে পিটুনি, স্থানীয়রা বলছে ‘হানি ট্র্যাপ’
বাড়ি ঘেরাও করে ৩ তরুণীকে ধরে পিটুনি, স্থানীয়রা বলছে ‘হানি ট্র্যাপ’
সরকার উল্টো পথে হাঁটছে: আখতার হোসেন
সরকার উল্টো পথে হাঁটছে: আখতার হোসেন
যন্তর মন্তরের পর কলকাতাতেও কি পাখা গজাবে ককরোচ পার্টির
যন্তর মন্তরের পর কলকাতাতেও কি পাখা গজাবে ককরোচ পার্টির
দিল্লিতে নরেন্দ্র মোদি কী বলেছেন, জানালেন দীনেশ ত্রিবেদী
দিল্লিতে নরেন্দ্র মোদি কী বলেছেন, জানালেন দীনেশ ত্রিবেদী
সর্বাধিক পঠিত
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
ব্যাংকের বাইরে টাকা জমানোর নতুন সুযোগ, ১০ শতাংশ বরাদ্দ শুধু ব্যক্তিদের 
ব্যাংকের বাইরে টাকা জমানোর নতুন সুযোগ, ১০ শতাংশ বরাদ্দ শুধু ব্যক্তিদের 
চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস 
চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস 
প্রেম নাকি পরিবারের পছন্দে বিয়ে—কোনটিতে ভালোবাসা বেশি? গবেষণায় চমকপ্রদ তথ্য
প্রেম নাকি পরিবারের পছন্দে বিয়ে—কোনটিতে ভালোবাসা বেশি? গবেষণায় চমকপ্রদ তথ্য
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা