বেইলি গিফোর্ড ননফিকশন পুরস্কারের দীর্ঘ তালিকা ঘোষণা, জায়গা পেলেন ১৩ লেখক

মিতা হক
০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১৬আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১৬

বেইলি গিফোর্ড ননফিকশন পুরস্কার ২০২৬-এর দীর্ঘ তালিকা ঘোষণা করা হয়েছে। এবারের ১৩ জনের তালিকায় জায়গা পেয়েছেন অনুসন্ধানী সাংবাদিক প্যাট্রিক র‌্যাডেন কিফ, ইতিহাসবিদ বেন ম্যাকইনটায়ার এবং লেখক শার্লট হিগিন্স।

বিচারকমণ্ডলীর প্রধান কার্স্টি ল্যাং বলেন, ১৩টি বই নির্বাচন করতে বিচারকদের মধ্যে যথেষ্ট আলোচনা হয়েছে। তবে শেষ পর্যন্ত তারা এবারের দীর্ঘ তালিকা নিয়ে গর্বিত।

১৯৯৯ সালে স্যামুয়েল জনসন পুরস্কার নামে প্রতিষ্ঠিত এই পুরস্কার বর্তমানে যুক্তরাজ্যের সবচেয়ে মর্যাদাপূর্ণ ননফিকশন পুরস্কারগুলোর একটি। ২০১৬ সাল থেকে এই পুরস্কারের পৃষ্ঠপোষকতায় রয়েছে বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বেইলি গিফোর্ড।

সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করা হবে আগামী ১ অক্টোবর। বিজয়ীর নাম ঘোষণা হবে ৪ নভেম্বর। বিজয়ী লেখক পাবেন ৫০ হাজার পাউন্ড।

গত বছর 'হাউ টু অ্যান্ড আ স্টোরি: কালেক্টেড ডায়েরিজ' বইয়ের জন্য পুরস্কারটি জিতেছিলেন অস্ট্রেলীয় লেখক হেলেন গার্নার।

বেইলি গিফোর্ড পুরস্কার ২০২৬-এর দীর্ঘ তালিকায় থাকা ১৩ বই :

১. নিকোলাস বগসের ‘বল্ডউইন: আ লাভ স্টোরি’

২. এডওয়ার্ড চিশলমের ‘মার্ডার ইন প্যারিস সিক্সটি-এইট: আ ট্রু স্টোরি অব ডেথ অ্যান্ড গ্ল্যামার’

৩. ম্যাথিউ সুইটের ‘দ্য গ্রেট ডিকটেটর: আ লাইফ অব বারবারা কার্টল্যান্ড’

৪. আন্দ্রেয়া উলফের ‘দ্য ট্রাভেলার: দ্য রেভল্যুশনারি লাইফ অব জর্জ ফস্টার অ্যান্ড হিজ সার্চ ফর হিউম্যানিটি’

৫. এডমন্ড রিচার্ডসনের ‘আলেকজান্ডার: গড, কিং, ম্যান’

৬. বোজান প্যানসেভস্কির ‘দ্য নর্ড স্ট্রিম কনস্পিরেসি: দ্য ইনসাইড স্টোরি অব দ্য এক্সপ্লোশনস দ্যাট শুক দ্য ওয়ার্ল্ড’

৭. আনন্দ গোপালের ‘ডেজ অব লাভ অ্যান্ড রেইজ: আ স্টোরি অব রেভল্যুশন’

৮. শার্লট হিগিন্সের ‘ইউক্রেনিয়ান লেসনস: আর্ট ইন আ টাইম অব ওয়ার’

৯. বেন ম্যাকইনটায়ারের ‘রেডউড: দ্য আনটোল্ড স্টোরি অব দ্য কোল্ড ওয়ার্স মোস্ট এক্সট্রঅর্ডিনারি স্পাই’

১০. প্যাট্রিক র্যাডেন কিফের ‘লন্ডন ফলিং: আ মিস্টিরিয়াস ডেথ ইন আ গিল্টেড সিটি অ্যান্ড আ ফ্যামিলিজ সার্চ ফর ট্রুথ’

১১. জেন রোগয়স্কার ‘হোটেল এক্সাইল: প্যারিস ইন দ্য শ্যাডো অব ওয়ার’

১২. অসনে সাইয়ারস্টাডের ‘নেভার সে ওয়ার: লাইফ ইনসাইড রাশিয়া’

১৩. ইয়ান বুরুমার ‘স্টে অ্যালাইভ: বার্লিন, ১৯৩৯–১৯৪৫’

/জেড-এস/
সম্পর্কিত
যুক্তরাজ্যের গ্লোবাল ট্যালেন্ট ভিসা পেলেন শিল্পী তারেক আমিন
‘এবং বই’ বুক রিভিউ প্রতিযোগিতা, সর্বোচ্চ পুরস্কার ১০ হাজার টাকা
জো বাইডেনের স্মৃতিকথাসহ আসছে যে ৫ বই
সর্বশেষ খবর
গ্যাস সংকটের অজুহাতে বাড়তি ভাড়া, এবার মিনিবাস বন্ধ করে নতুন দাবি
গ্যাস সংকটের অজুহাতে বাড়তি ভাড়া, এবার মিনিবাস বন্ধ করে নতুন দাবি
ভূমিকম্পের ক্ষত পেরিয়ে নোতোয় ফিরছে পর্যটন
ভূমিকম্পের ক্ষত পেরিয়ে নোতোয় ফিরছে পর্যটন
শাড়িকাণ্ড: তানজিন তিশার বিরুদ্ধে পিবিআইয়ের দেওয়া প্রতিবেদনে নারাজি
শাড়িকাণ্ড: তানজিন তিশার বিরুদ্ধে পিবিআইয়ের দেওয়া প্রতিবেদনে নারাজি
সংসদ অধিবেশনে অংশ নেবেন মির্জা আব্বাস
সংসদ অধিবেশনে অংশ নেবেন মির্জা আব্বাস
সর্বাধিক পঠিত
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন জানালেন প্রধানমন্ত্রী
রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন জানালেন প্রধানমন্ত্রী
‘বিগত সরকার বাদ দেন’—সংসদে প্রতিমন্ত্রীকে বললেন স্পিকার
‘বিগত সরকার বাদ দেন’—সংসদে প্রতিমন্ত্রীকে বললেন স্পিকার