আবিপ্রবিতে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন ও আলোচনা সভা

সীমান্ত দেব তূর্য
০১ আগস্ট ২০১৬, ১৯:৩৩আপডেট : ০১ আগস্ট ২০১৬, ১৯:৪০

আবিপ্রবি

গুলশানের হলি আর্টিজান বেকারিসহ সারা দেশব্যাপী সংঘটিত জঙ্গিবাদের বিরুদ্ধে ও জঙ্গীবাদ প্রতিরোধকল্পে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মানববন্ধন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল সাড়ে ১০টায় জঙ্গিবাদ প্রতিরোধে কর্মসূচির শুরুতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন ও র‍্যালি এবং তারপর বিশ্ববিদ্যালয়ের এম এইচ খান অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় সভায় বক্তৃতা দেন আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এ.এম.এম সফিউল্লাহ, ট্রেজারার প্রফেসর কাজী রফিকুল আলম, সেন্ট্রাল মনিটরিং চিফ প্রফেসর আব্দুর রহিম মোল্লা, রেজিস্ট্রার মোহাম্মদ আব্দুল গফুর-সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শতাব্দী হালদার এবং ব্যাচেলর অব বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষার্থী শেখ হাসান হায়দার।

উক্ত আলোচনা সভায় বক্তারা জঙ্গিবাদ প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহবান জানান। শিক্ষার্থীরা যাতে জঙ্গি তৎপরতায় জড়িয়ে না পড়ে সে বিষয়ে অভিভাবক ও শিক্ষকদের সজাগ থাকার বিষয়ে আলোকপাত করা হয়।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম