খুলনা বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবিরোধী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

বায়জিদ ফয়সাল, খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
০২ আগস্ট ২০১৬, ১৯:৪৪আপডেট : ০২ আগস্ট ২০১৬, ১৯:৫৭
image

গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)- এর ঘোষণা অনুযায়ী ১ আগষ্ট দুপুর ১১টা থেকে ঐতিহাসিক হাদি চত্বরে এই মানববন্ধন ও সমাবেশ শুরু হয়। চলে বেলা ১২টা পর্যন্ত।

খুলনা বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবিরোধী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজের ছাত্রসমাজকে সাথে নিয়ে উগ্র কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়। এতে শিক্ষকদের পাশাপাশি বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ফায়েকুজ্জামান তার বক্তব্যে বলেন, "জঙ্গি কখনো চার মাসে হয়নি বরং এই তরুণদের চিন্তাচেতনায় উগ্রবাদ অনেক আগে থেকেই প্রবেশ করানো হয়েছে। আর যারা এই উগ্র বিশ্বাসের জন্ম দিয়েছে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।" এছাড়া বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড এড়াতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

আরও বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আহমেদ আহসানুজ্জামান। তিনি বলেন, "আমরা সবাই মিলে এই জঙ্গিগোষ্ঠ কে প্রতিহত করবো।" বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার খান আতিয়ার রাহমান। তিনি বলেন, "খুলনা বিশ্ববিদ্যালয়ে যদি কেউ জঙ্গি তৎপরতায় উৎসাহ দেয় এবং সেটা প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে প্রশাসনের সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।"

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের