জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ছাত্রলীগ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বৈশাখী চত্বরে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিনব্যাপী রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য প্রফেসর ড. মোঃ গোলাম শাহি আলম। উপস্থিত ছিলেন রেজিষ্টার মোঃ বদরুল ইসলাম শোয়েব, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় কুণ্ড, অর্থ শাখার পরিচালক জীবন কৃষ্ণ সাহা, বাংলাদেশ ছাত্রলীগ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ডাঃ শামীম মোল্লা ও সাধারণ সম্পাদক ডাঃ হৃত্বিক দেব অপু।
দিনব্যাপী এ রক্তদান কর্মসূচিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ স্মরণ করে স্বেচ্ছায় রক্তদান করছেন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
/এফএএন/







