জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোকদিবস ২০১৬ উপলক্ষে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-র উদ্যোগে ‘বঙ্গবন্ধুর জীবন ও অবদান’ শীর্ষক এক আলোচনাসভা মঙ্গলবার, ১৬ আগস্ট ২০১৬ আইইউবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে জাতির জনকের বর্ণাঢ্য জীবন ও অবদান নিয়ে আলোচনা করেন বাংলা একাডেমির মহাপরিচালক জনাব শামসুজ্জামান খান। বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সদস্য জনাব মফিদুল হক বিশেষ অতিথি হিসাবে বঙ্গবন্ধুর জীবনসংগ্রাম, স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাসের বিভিন্নদিক তরুণ শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-র উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান। ধন্যবাদ জ্ঞাপন করেন স্কুল অফ লিবারেল আর্টস অ্যান্ড সোশাল সায়েন্সেস অনুষদের ডিন ড. মাহবুব আলম।
/এফএএন/








