ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়ার ত্রাণ বিতরণ

বাংলা ট্রিবিউন ডেস্ক
২২ আগস্ট ২০১৬, ১৪:০৯আপডেট : ২২ আগস্ট ২০১৬, ১৪:১১

ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার শিক্ষার্থীদের ত্রাণ বিতরণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছে ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়ার শিক্ষার্থীরা।  গত ১৫ আগস্ট জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার চড়আমখাওয়া ইউনিয়নের সানন্দাবাড়ী গ্রামে ১৬৫ টি পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।

ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ক্লাব, বিবিএ ক্লাব, আইসিটি ক্লাব ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা এ ত্রাণ বিতরণ করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ত্রাণ হিসেবে প্রতিটি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবণ ও ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া’র উপ-উপাচার্য মোহাম্মাদ এ মুহিত বলেন, ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা সবসময় দুর্যোগ কবলিত মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

ত্রাণ বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন- স্থানীয় পলিটেকনিক ইন্সটিটিউটের চেয়ারম্যান, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, স্থানীয় মেম্বার ও প্রশাসনের কর্মকর্তারা।

/এসএনএইচ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি