ফরিদপুরে পানিতে ডুবে স্ট্যামফোর্ড শিক্ষার্থীর মৃত্যু

হাসান মিলু
১০ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৫৯আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৬, ১৪:০৮

সাকিব

ফরিদপুরে কুমার নদে ডুবে নাজমুস সাকিব (২৩) নামে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মারা গেছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে শহরের পশ্চিম আলীপুরে এ ঘটনা ঘটে। নিহত নাজমুস ওই এলাকার আনিসুর রহমানের এক মাত্র ছেলে। সে ঢাকার স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইংরেজি তৃতীয় বর্ষের ছাত্র।
নাজমুল এর মামা নুরুল ইসলাম শাহিন মোল্লা জানান, সাকিব কোরবানির জন্য কেনা গরুকে গোসল  করাতে নেমেছিল কুমার নদে।  সে সময় সে পানিতে তলিয়ে যায়।
খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা নদ থেকে মুমুর্ষূ অবস্থায় সাকিবকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফরিদপুর কোতয়ালী থানার এসআই শাহীন হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কোরবানি ঈদের আগে এই করুণ মৃত্যু মানতে পারছেনা কেউ। একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারে শোকের মাতম চলছে।
তাৎক্ষনিকভাবে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পাবলিক রিলেশন অফিসার সুপা সাদিয়া সাকিবের মৃত্যুতে প্রতিবেদকের কাছে গভীর শোক প্রকাশ করেন। এসংবাদ ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে
/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম