নোবিপ্রবিতে বর্ণিল আয়োজনে মশালের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কামরুল হাসান শাকিম, নোবিপ্রবি প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০১৬, ১৭:১৪আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৩১
image

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন মশাল গত ১৯ সেপ্টেম্বর পথ চলার দুই বছর পূর্ণ করেছে। এ উপলক্ষে মশাল পরিবার আয়োজন করে ‘মশাল জন্মোৎসব ১৪২৩। বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী ইদ্রিস অডিটরিয়ামে নোবিপ্রবি রেজিস্ট্রার প্রফেসর মোঃ মমিনুল হক মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে জন্মোৎসবের শুভ উদ্ভোধন করেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি রেজিস্ট্রার প্রফেসর মোঃ মমিনুল হক, প্রক্টর মুহাম্মদ মুশফিকুর রহমান, ছাত্র নির্দেশনা ও পরামর্শ বিভাগের পরিচালক আফসানা মৌসুমী, নোয়াখালী জেলা উদীচীর সভাপতি হাবিবুর রাছুল মামুন প্রমুখ। আলোচনা সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অনিক দাস।

নোবিপ্রবিতে বর্ণিল আয়োজনে মশালের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  বিশেষ অতিথিরা তাদের বক্তৃতায় বিশ্ববিদ্যালয় অঙ্গনে একটি সুস্থ, সুন্দর ও প্রগতিশীল সাহিত্য-সংস্কৃতিচর্চার পরিবেশ তৈরিতে মশালের নিয়মিত উদ্যোগকে স্বাগত জানান। বিশ্ববিদ্যালয়ে উন্মুক্ত সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার জন্য একটি মুক্তমঞ্চ নির্মাণের দাবি সামগ্রিক আলোচনায় উঠে আসে। আলোচনা সভা শেষে বৈকালিক সাংস্কৃতিক অনুষ্ঠানে মশালের শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সঙ্গীত,আবৃত্তি ও নাটক উপস্থাপিত হয়। উৎসবের এক পর্যায়ে  মশাল জন্মোৎসব ১৪২৩ শীর্ষক কবিতার ভাঁজপত্র উন্মোচন করা হয়।

উৎসবের সান্ধ্যকালীন আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আলোক উৎসব, ফানুস উড়ানো, ক্যাম্পাস ব্যান্ডদল ও মশালের যৌথ পরিবেশনায় প্রাণবন্ত সঙ্গীত ও আড্ডার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

/এনএ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের