ইস্ট ওয়েস্ট মুটকোর্ট টিমের অনন্য সাফল্য

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২৩ অক্টোবর ২০১৬, ১৬:০০আপডেট : ২৩ অক্টোবর ২০১৬, ১৬:২৩

ইস্ট ওয়েস্ট টিম

 যুদ্ধপরাধ বিচারের আইন বিষয়ে কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এবং এশিয়ানসিলের বাংলাদেশ চ্যাপ্টারের যৌথ আয়োজনে ‘জাতীয় হেনরি ডুন্যান্ট মেমোরিয়াল মুটকোর্ট’  প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় বাংলাদেশের মোট ২৩টি সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। উক্ত প্রতিযোগিতায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের মুটকোর্ট টিমের প্রতিনিধিত্ব করে মোহাম্মদ পিজুয়ার হোসেন, জান্নাতুল শরীয়াত দিশা ও তাইয়াবা তাসমীন। টিমের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর তুরিন আফরোজ।

উল্লেখ্য, এই প্রতিযোগিতায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের মুট টিম হচ্ছে একমাত্র প্রতিযোগী দল যারা প্রতিযোগিতার প্রতিটি পর্যায়ে অপরাজিত ছিল। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় মুটকোর্ট টিম একই সঙ্গে যুদ্ধপরাধ বিচারের আইন বিষয়ে ‘শ্রেষ্ঠ গবেষণাকারী দল’ হিসেবে পুরস্কারও জিতে নেয়। প্রতিযোগিতার বিভিন্ন রাউন্ডে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের মাননীয় বিচারকমণ্ডলী।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি