নোবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

কামরুল হাসান শাকিম, নোবিপ্রবি প্রতিনিধি
১৫ নভেম্বর ২০১৬, ১৫:১৮আপডেট : ১৫ নভেম্বর ২০১৬, ১৫:৩২
image

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি)  ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ১৪ নভেম্ব বেলা ১২টায় উপাচার্যের দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভর্তি কমিটির চেয়ারম্যান উপাচার্য প্রফেসর  ড. এম অহিদুজ্জামান সাংবাদিকদের সামনে এ ফলাফল প্রকাশ করেন। এর আগে প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণ ও ফলাফল প্রকাশ কমিটির আহ্বায়ক উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আবুল হোসেন উপাচার্যের নিকট আনুষ্ঠানিকভাবে ফলাফল হস্তান্তর করেন।  এ সময় অন্যান্যদের মধ্যে ডিন ড. মো. হুমায়ুন কবির, ভর্তি কমিটির সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক, পরীক্ষা পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক শিক্ষক সমিতির সভাপতি মেহেদি মাহমুদুল হাসান,  প্রভোস্ট ও আসন বিন্যাস উপ-কমিটির আহ্বায়ক ড. মো. ইউছুফ মিঞা,  প্রক্টর মুহাম্মদ মুশফিকুর রহমান, অধ্যাপক ড. সৈয়্যদ আতিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

নোবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রসঙ্গত, গত ১১ ও ১২ নভেম্বর ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান এবং সামাজিকবিজ্ঞান ও বাণিজ্য অনুষদের অধীনে মোট ১৭টি বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিস্তারিত ফলাফল ও ভর্তি নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nstu.edu.bd) পাওয়া যাচ্ছে। এবার মোট আবেদনের সংখ্যা ৪৫ হাজার ৬৪৩ জন,  যার মধ্যে ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৬৯ শতাংশ। পাশের হার অ গ্রুপে ৫৭.৬৯ শতাংশ, ই গ্রুপে ৮৩.১২ শতাংশ, ঈ গ্রুপে ৭৪.৬১ শতাংশ এবং উ গ্রুপে ৪৮.১ শতাংশ।

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম