শাবিতে ‘মুক্তিযুদ্ধে গণমাধ্যম ’ শীর্ষক প্রদর্শনী

শাবি প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০১৬, ১৮:২২আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৬, ১৮:২৬

 

 

 

শাবির প্রদর্শনী

বিজয়ের ৪৫বছর উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রেসক্লাবের আয়োজনে ‘মুক্তিযুদ্ধে গণমাধ্যম’ শীর্ষক দু’দিনব্যপী আলোকচিত্র ও তথ্যচিত্র প্রদর্শনী শুরু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় এ প্রদর্শনীর উদ্বোধন করেন শাবি উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া। এসময় উপস্থিত ছিলেন সিন্ডিকেট সদস্য ড. কবির হোসেন,  সেন্টার অব এক্সিলেন্সের পরিচালক অধ্যাপক আখতারুল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক ড. রাশেদ তালুকদার অধ্যাপক ড. নারায়ণ সাহা, আধুনিক ভাষা ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়, দ্বিতীয় ছাত্র হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ এস এম হাসান জাকিরুল ইসলাম, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের প্রধান অধ্যাপক ড. এ জেড মঞ্জুর রশিদ, পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. ফরহাদ হাওলাদার, ভারপ্রাপ্ত প্রক্টর ড. মুনশী নাসের ইবনে আফজাল, সহকারী প্রক্টর আলমগীর কবির, সামিউল ইসলাম, আবু হেনা পহিল, তারিকুল ইসলাম, শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আবু সাঈদ আকন্দ, যুগ্ন-সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজ, সহ-সভাপতি মনিরুজ্জামান, শাবি প্রেসক্লাবের সভাপতি জাবেদ ইকবাল, সহ-সভাপতি সৈয়দ নবীউল আলম দিপু, সাধারণ সম্পাদক সরদার আব্বাস আলীসহ বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

মুক্তিযুদ্ধের সময়কার সাংবাদিকদের ভূমিকা তরুণ প্রজন্মের সামনে তুলে ধরার জন্য শাবি প্রেসক্লাবকে ধন্যবাদ জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া বলেন, মুক্তিযুদ্ধের নানা অজানা বিষয় ও পাকিস্তানিদের বর্বরতা এর মধ্য দিয়ে অনেকাংশেই উঠে এসেছে। এছাড়া দেশকে সচল রাখার স্বার্থে সাংবাদিকরা প্রত্যক্ষ ভূমিকা রাখছে প্রতিটা ক্ষেত্রে। তিনি শাবি প্রেসক্লাবের উত্তরোত্তর সফলতা কামনা করেন।

আলোকচিত্র প্রদর্শনীর পাশাপাশি ‘নাইন মান্থস টু ফ্রিডম’ শীর্ষক তথ্যচিত্র প্রদর্শনীও করা হচ্ছে এ আয়োজনে।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম