সিলেটে ৩ দিনব্যাপী চলচ্চিত্র উৎসব উদ্বোধন

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
১৪ মার্চ ২০১৭, ১৬:৫৫আপডেট : ১৫ মার্চ ২০১৭, ১৭:০৩

সিলেটে ৩ দিনব্যাপী চলচ্চিত্র উৎসব উদ্বোধন স্বাধীনধারার চলচ্চিত্র নির্মাণে উৎসাহ জাগানোর লক্ষ্যে মঙ্গলবার (১৪ মার্চ) থেকে ‘সিলেট চলচ্চিত্র উৎসব ২০১৭’ শুরু হয়েছে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে ৩ দিনব্যাপী চলবে এই উৎসব।

মঙ্গলবার বিকেল ৩ টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় অডিটরিয়াম প্রাঙ্গনে এই উৎসব উদ্বোধন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. গোলাম শাহী আলম।  অনুষ্ঠানে বিশ্ববিদ্যলয় চলচ্চিত্র সংসদের সদস্য সোহেল রানা’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সাধারন সম্পাদক মোনায়েম আহমেদ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড.মতিয়ার রহমান হাওলাদার, রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম শোয়েব, প্রক্টর প্রফেসর ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস, অর্থ শাখার পরিচালক প্রফেসর জীবন কৃষ্ণ সাহা, সম্মিলিত নাট্যপরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমেদ মিশু ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তসহ সিলেটের চলচ্চিত্র তথা সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিবর্গ । এরপর বিকেল ৫ টায় প্রদর্শিত হয় উদ্বোধনী চলচ্চিত্র মোরশেদুল ইসলামের ‘অনিল বাগচীর একদিন’।

উল্লেখ্য, গত একমাসে ৬৬টি দেশের ২ হাজার ৫৫টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়েছে আয়োজকদের কাছে। এর মধ্যে বাছাইকৃত ৭০ টি স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। উৎসবের বিচারকার্য করছেন চলচ্চিত্রনির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, মুক্তাদির ইবনে সালাম ও  ইশতিয়াক জিকো। উৎসবে উপদেষ্টা হিসেবে আছেন ভারতের চলচ্চিত্রবোদ্ধা প্রেমেন্দ্র মজুমদার।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম