সিলেট চলচ্চিত্র উৎসবের শেষ দিনে দর্শকদের উপচে পড়া ভিড়

সিকৃবি প্রতিনিধি
১৬ মার্চ ২০১৭, ২১:১৩আপডেট : ১৮ মার্চ ২০১৭, ১৬:১৯

সিলেট চলচ্চিত্র উৎসবের শেষ দিনে দর্শকদের উপচে পড়া ভিড় ১৪ মার্চ থেকে শুরু হওয়া সিলেট চলচ্চিত্র উৎসবের পর্দা নেমেছে বৃহস্পতিবার সন্ধ্যায়। শেষদিনে সকাল থেকেই উৎসব প্রাঙ্গণে চলচ্চিত্রপ্রেমিদের ভিড় জমে। সিলেটের বাইরে থেকেও উৎসব উপভোগ করতে এসেছেন নির্মাতা ও চলচ্চিত্রপ্রেমিরা।  উৎসবে মোট ৬৬ টি অংশগ্রহণকারী দেশের নির্বাচিত ৭০ টি স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়।

 সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র (বাংলাদেশি) হিসেবে পুরষ্কার জিতেছে নির্মাতা হেমন্ত সাদিকের ‘এ লেটার টু গড’, সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র (আন্তর্জাতিক) পুরস্কার জিতেছে নির্মাতা র‍্যামি গ্যাব্রি’র ‘ফ্রম ইনসাইড’, শিশু চলচ্চিত্র নির্মাতা বিভাগে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পুরষ্কার জিতেছে অস্ট্রেলিয়ার নির্মাতা রাধে জেগাতেভা’র ‘জার্নি’, সেরা প্রামাণ্যচিত্রের পুরষ্কার জিতেছে বাংলাদেশের নির্মাতা নাহিদ উজ জামানের পেপার প্লেনস। এছাড়া আরও ৫  ক্যাটাগরিতে পুরষ্কার জিতেছে বাংলাদেশের ‘বাঁকা হাওয়া’, ভারতের ‘হয়ত কবিতার জন্য’, বাংলাদেশের ‘ফ্রিকশন’, পর্তুগালের ‘ফোরটু ফোরটু’, বাংলাদেশের ‘বাক্সবন্দী’।

সন্ধ্যা ৬ টায় উৎসবের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য প্রফেসর ড. মোঃ গোলাম শাহী আলম, চলচ্চিত্র নির্মাতা মুক্তাদির ইবনে সালাম, বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার, প্রক্টর প্রফেসর ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস, অর্থশাখার পরিচালক প্রফেসর ড. জীবন কৃষ্ণ সাহা, এসিস্ট্যান্ট প্রফেসর পার্থ প্রতীম বর্মণ ও অজয় কুমার সাহা, প্রভাষক শারমিন আক্তার, বাংলাদেশ ছাত্রলীগ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ডাঃ হৃত্বিক দেব অপু। 

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম