ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি)উচ্চতর মানবিক ও সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রের উদ্যোগে ৮ দিনব্যাপী কলা ও সামাজিক বিজ্ঞান বিষয়ে ‘উচ্চতর গবেষনা প্রশিক্ষণ কোর্স’ এর সনদপত্র বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন। এতে কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. শেখ আবদুস সালাম সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন।
উল্লেখ্য, ঢাবির নবীন শিক্ষক ও এমফিল/পিএইচডি গবেষণায় আগ্রহী ১৫জন তরুণ এই প্রশিক্ষণ কোর্সে অংশ গ্রহণ করেন।
/এমডিপি/







