জাককানইবিতে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
১৪ এপ্রিল ২০১৭, ২৩:৫৪আপডেট : ১৪ এপ্রিল ২০১৭, ২৩:৫৭

জাককানইবিতে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বাংলা নববর্ষ ১৪২৪ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নানা ধরনের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকালে পায়রা উড়িয়ে নববর্ষ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম এবং উপাচার্য। এরপরই নববর্ষ উদ্যাপনে প্রধান আকর্ষণ হিসেবে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হতে পোড়াবাড়ী রাস্তায় গিয়ে শেষ হয়।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম এই শোভাযাত্রার নেতৃত্ব দেন । এসময় ট্রেজারার প্রফেসর এ এম এম শামসুর রহমানসহ অন্যান্যের মধ্যে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), প্রভোস্টগণ, প্রক্টর, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এসময় ত্রিশাল উপজেলার পুলিশ বিভাগের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন মুখোশ, চরকি, প্যাঁচা, অজগর সাপ, গোখরা সাপ, বাঘ, মহিষ, খরগোশ, বানর, হাতি, ঘোড়া, ব্যাঙ, সরা, একতারা, পাখা, পট চিত্র ইত্যাদি ছাড়াও ঢাক-ঢোল মঙ্গল শোভাযাত্রার আকর্ষণ বাড়িয়ে দেয়। নতুন বাংলা সনকে স্বাগত জানাতে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মুখরিত ছিল। পহেলা বৈশাখ ১৪২৪ উদ্যাপন উপলক্ষে গঠিত কমিটির সদস্য-সচিব চারুকলা বিভাগের বিভাগীয় প্রধান নগরবাসী বর্মন (পার্থ) এবং কমিটির অন্যান্যরা সকল কর্মকাণ্ড তত্ত্বাবধান করেন।

এর আগে চৈত্র সংক্রান্তি রাতে চারুকলা বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ‘শেখ রাসেল’ খেলার মাঠে ফানুস উৎসব অনুষ্ঠিত হয়েছে।

/এফএএন/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি