বাকৃবিতে ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের মানববন্ধন

বাকৃবি প্রতিনিধি
১৬ এপ্রিল ২০১৭, ১৬:১৫আপডেট : ১৬ এপ্রিল ২০১৭, ১৬:১৮

বাকৃবিতে ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের মানববন্ধন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)প্রাণিসম্পদ অধিদফতরের সর্বস্তরে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রিধারীদের নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা। রবিবার দুপুর ১২টার দিকে বাংলদেশ ভেটেরিনারি ছাত্র সমিতির আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রাণিসম্পদ অধিদফতরের জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্পে ১৩৫টি প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা পদে মঙ্গলবার ৯৫ জনকে নিয়োগ দেয় অধিদফতর। ওই নিয়োগের মধ্যে ৯০ জন ভেটেরিনারি ডিগ্রিধারী ও পাঁচজন পশুপালন ডিগ্রিধারী রয়েছেন। কিন্তু ওই নিয়োগে কমসংখ্যক পশুপালন গ্র্যাজুয়েটদের নিয়োগ দেওয়ায় পশুপালন অনুষদের শিক্ষার্থীরা নিয়োগ বাতিল করার জন্য আন্দোলন ও বিক্ষোভ মিছিল করে। যা সম্পূর্ণ অযৌক্তিক। তাই ভেটেরিনারি ডিগ্রিধারীদের নিয়োগ বহাল রাখার দাবি জানান তারা।

এ বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাজী ওয়াসিউদ্দিন বলেন, ‘প্রকল্পের চাহিদা অনুযায়ী ভেটেরিনারি ও পশুপালন ডিগ্রিধারীদের আবেদন চাওয়া হয়েছিল।এরপর লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ম অনুযায়ী নিয়োগ দেওয়া হয়েছে। সেখানে কে বা কারা কতজন নিয়োগ পেয়েছেন তা দেখা হয়নি। তা ছাড়া কয়েকটি বিশ্ববিদ্যালয়ে সমন্বিতভাবে ভেটেরিনারি ডিগ্রি দেওয়ায় স্বভাবতই এ ডিগ্রিধারী প্রার্থী অনেক বেশি ছিল। ’

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের