প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় টেক্সটাইল বিভাগের ‘র‌্যাগ ডে’ উদযাপন

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৭, ১৭:৪০আপডেট : ২০ এপ্রিল ২০১৭, ১৭:৪৩

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় টেক্সটাইল বিভাগের ‘র‌্যাগ ডে’ উদযাপন নানা আয়োজনের মধ্যে দিয়ে উদযাপন করা হলো প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের বস্ত্র প্রকৌশল বিভাগের ১৩৩ ব্যাচের শিক্ষার্থীদের র‌্যাগ ডে। বিশ্ববিদ্যালয়ের বনানী ক্যাম্পাসের সেমিনার রুমে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ কে এম আশরাফুল হক এবং বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক শেখ মো. হাসানুজ্জামান উপস্থিত ছিলেন।

এ সময় বস্ত্র প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এম এ খালেক, অধ্যাপক ড.এম এম মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. এ বি এম আব্দুল্লাহ, সহযোগী অধ্যাপক মো. রেজাউল করিম ভুইয়া, ড. মো. আবু সাঈদ মিয়া এবং বিশ্ববিদ্যালয়ের এমবিএ প্রোগ্রাম ডিরেক্টর ও প্রক্টর ড. সিকদার মো. আনওয়ারুল ইসলামসহ বস্ত্র প্রকৌশল বিভাগের সিনিয়র শিক্ষকরা উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে ওই বিভাগের বিদায়ী ছাত্রছাত্রী এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভাগের নবীন ও প্রবীন ছাত্র-ছাত্রীরা গান, কবিতা আবৃত্তি এবং নৃত্য পরিবেশন করেন।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি