প্রতিটি উদ্ভাবনই উদ্ভাবকের অমূল্য সম্পদ: ঢাবি উপাচার্য

ঢাবি প্রতিনিধি
২৭ এপ্রিল ২০১৭, ১৩:৫৪আপডেট : ২৭ এপ্রিল ২০১৭, ১৩:৫৮

প্রতিটি উদ্ভাবনই উদ্ভাবকের অমূল্য সম্পদ: ঢাবি উপাচার্য মেধাস্বত্ব আইন অনুযায়ী প্রতিটি উদ্ভাবনই উদ্ভাবকের অমূল্য সম্পদ। তাই এই অমূল্য মেধাস্বত্ব সুরক্ষায় আমাদের সচেতনতা বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

বুধবার সকালে ঢাবির বিজনেস স্টাডিজ অনুষদের সেমিনার কক্ষে আন্তর্জাতিক মেধস্বত্ব দিবস-২০১৭ উপলক্ষে আয়োজিত এক সিম্পোজিয়ামে তিনি এসব কথা বলেন। ঢাবি, উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন প্রকল্প ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের যৌথ উদ্যোগে এ সিম্পোজিয়ামের আয়োজন করা হয়।

উপাচার্য বলেন, ‘একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন নির্ভর করে জ্ঞানভিত্তিক সৃজনশীল উদ্ভাবনের ওপর তাই মেধাস্বত্ব রক্ষা আইনের মাধ্যমে এই সৃজনশীল কর্মকাণ্ডকে অনুপ্রাণিত করতে হবে।’ তিনি আরও বলেন, ‘সৃজনশীলতা একজন ব্যক্তির মনের বহিঃপ্রকাশ, তা হতে পারে যে কোনও ধরনের উদ্ভাবন, ডিজাইন, সিম্বল বা শিল্পকর্ম।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান এবং বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. নাসরীন আহমাদ উপস্থিত ছিলেন। সিম্পোজিয়ামে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের সিমবায়োসিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ড. অরবিন্দ চিনচুরে। এ সময় বিশ্বব্যাংকের প্রতিনিধি ড. মো. মোখলেসুর রহমান, উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন প্রকল্পের পরিচালক ড. গৌরাঙ্গ চন্দ্র মহান্ত এবং বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি আবদুল মাতলুব আহমেদ উপস্থিত ছিলেন। এ বছর আন্তর্জাতিক মেধস্বত্ব দিবসের প্রতিপাদ্য ছিল ‘জীবন উন্নয়নে উদ্ভাবন’

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম