কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হিসাব ও তথ্য বিজ্ঞান (এআইএস) বিভাগের ৬ষ্ঠ সেমিস্টারের মেধাবী শিক্ষার্থী তন্ময় চন্দ্র রায় (২২) দুরারোগ্য ‘অ্যাকিউট অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া’ রোগে আক্রান্ত।
অতিদ্রুত তার অস্থিমজ্জা প্রতিস্থাপন করতে হবে। বর্তমানে সে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ডা. এম আর খানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। তার চিকিৎর জন্য প্রায় ৫০ লাখ টাকা প্রয়োজন। এ বিপুল পরিমাণ টাকার যোগান দেওয়া তার পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। তন্ময়ের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার চাঙ্গিনী গ্রামে।
বাবা সুকুন চন্দ্র রায় পেশায় স্কুল শিক্ষক। বাবার আয় দিয়েই চলে দুই ভাই-বোনের লেখাপড়াসহ পরিবারের সব খরচ। তন্ময়কে সুস্থ করতে সব হৃদয়বান ও দানশীল ব্যক্তির সহযোগিতা কামনা করেছে তার পরিবার ও সহপাঠীরা। সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগের নাম্বার-০১৭১৫-৮৬২১৯১ (খালা), ০১৭১৫-১৩২৮১৫ (মামা)। ব্যাংকে সহযোগিতা পাঠাতে পারেন নিম্নোক্ত ঠিকানাসমূহে: জনতা ব্যাংক হিসাব নং-২৪৯৯৩০, ঢাকা মেডিক্যাল কলেজ শাখা; ডাচ-বাংলা মোবাইল ব্যাংক (রকেট) হিসাব নম্বর-০১৬৭৫২৯৩০৫২৪ ও বিকাশ নম্বর-০১৭১৫-৮৬২১৯১।
/এফএএন/








