কুবি শিক্ষার্থীকে কুপিয়ে আহতের প্রতিবাদে মানববন্ধন

কুবি প্রতিনিধি
০৩ মে ২০১৭, ১৪:০১আপডেট : ০৩ মে ২০১৭, ১৪:০৫

কুবি শিক্ষার্থীকে কুপিয়ে আহতের প্রতিবাদে মানববন্ধন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থীকে কুপিয়ে আহত করার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার ক্যাম্পাসের কাঁঠাল তলায় এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে রাজিবের ওপর হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এ ঘটনার বিচার না হলে ক্যাম্পাসের শিক্ষার্থীরা কোনভাবেই নিরাপদে চলাফেরা করতে পারবে না। আর হামলাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করা না হলে সাধারণ শিক্ষার্থীরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রবিবার রাতে লোক-প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাজিব চক্রবর্তীকে নগরীর টমছম ব্রিজ এলাকায় ছিনতাইকারীরা কুপিয়ে আহত করে। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ সময় আহত রাজিবের পা ও উড়ুতে পাঁচটি সেলায় দেওয়া হয়। সে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রক্টর (ভারপ্রাপ্ত)ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে কুপিয়ে আহতের বিষয়টি দুঃখজনক। বিষয়টি নিয়ে আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছি। দ্রুতই হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।’

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান