ইউল্যাবের নতুন ভিসি প্রফেসর এইচ এম জহিরুল হক

ইউল্যাব প্রতিনিধি
১১ মে ২০১৭, ১৭:০৪আপডেট : ১১ মে ২০১৭, ১৭:১১

ইউল্যাবের নতুন ভিসি প্রফেসর এএইচএম জহিরুল হক

বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর এইচ এম জহিরুল হক। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের  চ্যান্সেলর মো. আবদুল হামিদ তাকে নিয়োগ দেন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিকে এ তথ্য জানানো হয়। 

এর আগে প্রফেসর এইচ এম জহিরুল হক ইউল্যাবের প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োজিত ছিলেন। তাকে ১১ মে ২০১৭ থেকে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

প্রফেসর এইচ এম জহিরুল হক ২০০৪ সালে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান হিসেবে ইউল্যাবে যোগদান করেন। এরপর সিনিয়র শিক্ষক হিসেবে ইউল্যাবের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবং ইলেক্ট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান হিসেবে তিনি দায়িত্ব পালন করেন।

২০১৩ সালের ৫ জুন প্রফেসর এইচ এম জহিরুল হককে ইউল্যাবের প্রো-ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এছাড়া তিনি ইউল্যাবের একাডেমিক অ্যাফেয়ার্সের ডাইরেক্টর এবং স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন হিসেবে কর্মরত ছিলেন। ড. জহির ইউক্রেন থেকে পিএইচডি অর্জন করেন এবং সেখানেই শিক্ষকতা শুরু করেন। 

/এমডিপি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি