আরটিভি ক্যাম্পাস স্টার সেরা ৬-এ স্টামফোর্ড শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২১ মে ২০১৭, ২০:২৮আপডেট : ২১ মে ২০১৭, ২০:৩৭

আরটিভি ক্যাম্পাস স্টার সেরা ৬-এ স্টামফোর্ড শিক্ষার্থী নিজের ইচ্ছা এবং মা-বাবা ও বন্ধুদের অনুপ্রেরণায় নাম দিয়েছিলাম। তারপর প্রায় ৭ হাজার শিক্ষার্থীকে পেছনে ফেলে ৩৬ জন প্রতিযোগীর মধ্যে ‘পারফর্মার অব দ্যা ডে’ হয়ে সরাসরি সেরা ১০-এ পোঁছে যাই আমি। এতো দূর আসতে পারবো কখনও ভাবিনি। কথাগুলো বলছিলেন আরটিভি ক্যাম্পাস স্টারে সেরা ছয় প্রতিযোগীদের মধ্যে একজন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী সাবরিনা নওরীন।

নওরীন ঝালকাঠি জেলা থেকে এসএসসি এইচএসসি পাস করে ভর্তি হন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে। শুরু থেকেই তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। এছাড়াও নওরীন বাংলাদেশ বেতার বরিশালের নিয়মিত শিল্পী।

নওরীন বলেন, ‘সেরা ৬ এর তালিকায় নিজেকে পেয়ে সত্যি অনেক ভালো লাগছে। এই সাফল্যের পেছনে বহু মানুষের অবদান আছে। যতটুকু এসেছি পুরোটাই ছিল স্বপ্নের মতো একটা ব্যাপার।’

প্রসঙ্গত, ডাবর বাংলাদেশ এবং বেসরকারি টেলিভিশন আরটিভির উদ্যোগে দেশের ১৫টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭ হাজার শিক্ষার্থী এই অনুষ্ঠানের জন্য নিবন্ধন করেন। প্রতিযোগিতায় একই সঙ্গে নাচ, গান এবং অভিনয়ে পারদর্শী ছাত্রীদের মধ্য থেকে সেরা তিনজনকে নির্বাচিত করা হবে।

এ প্রতিযোগিতায় মূল বিচারক হিসেবে আছেন সঙ্গীতশিল্পী কণা, অভিনেতা সজল এবং অভিনেত্রী নিপুণ। এছাড়া অতিথি বিচারক হিসেবে বিভিন্ন সময় অনুষ্ঠানে এসেছেন সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদার, এসআই টুটুল, অভিনেত্রী মেহজাবিন,জাকিয়া বারী মম ও ভাবনাসহ প্রমুখ।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি