রাবির দুই শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন

রাবি প্রতিনিধি
২২ মে ২০১৭, ১৪:৩১আপডেট : ২২ মে ২০১৭, ১৪:৩৫

রাবির দুই শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদ ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও বহিরাগতদের অবাধ অনুপ্রবেশ বন্ধ করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানায়। মানববন্ধন শেষে বেলা ১২টার দিকে তারা তিন দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেয়।

স্মারকলিপিতে দুই শিক্ষার্থীকে মারধরকারীদের অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, শিক্ষার্থীদের নিরাপত্তার ব্যবস্থা করা এবং বাসে বহিরাগতদের যাতায়াত নিষিদ্ধ করা বলা হয়েছে।

স্মারকলিপিতে আরও বলা হয়, ১৮ মে বানেশ্বর থেকে ক্যাম্পাসে আসার সময় সুমনুজ্জামান সুমন নামের চতুর্থ শ্রেণির এক কর্মচারী পূর্ব শত্রুতার জেরে বিশ্ববিদ্যলয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী মো. রতন আলী ও মানিক আলীকে মারধর করে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে অবহিত করা হলেও কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি। কর্মচারীর হাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লাঞ্ছিত হওয়ার ঘটনা কোনভাবেই কাম্য নয়।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের