অসময়ে অতিবৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জ জেলার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সংগঠন ধ্রুবতারা পাঠগার ক্যাম্পাস, সুবর্ণচর ব্রাইটারস সোসাইটি, নোয়াখালী এবং সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে সুনামগঞ্জের তাহেরপুর উপজেলার ক্ষতিগ্রস্ত ১০০টি কৃষক পরিবারকে ৫০ হাজার টাকা প্রদান করেন শিক্ষার্থীরা।
এ সময় স্থানীয় কৃষকদের নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি, ইউপি সদস্য ও শিক্ষকসহ ওই উপজেলার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
/এমডিপি/







