গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ইফতার মাহফিল

গণ বিশ্বদিদ্যালয় প্রতিনিধি
১৮ জুন ২০১৭, ১৫:২৭আপডেট : ১৮ জুন ২০১৭, ১৫:৩০

গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ইফতার মাহফিল গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

সংগঠনের সহ-সভাপতি শাহীনূর আলমের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে গবিসাসের প্রতিষ্ঠাতা সভাপতি ও আজীবন উপদেষ্টা আসিফ আল আজাদ উপস্থিত ছিলেন। এছাড়া মাহফিলে গবিসাসের উপদেষ্টা আব্দুল্লাহ আল কাউসার, মেহেদী তারেক ও খাদেমুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

মাহফিলে সংগঠনের পাশাপাশি দেশবাসীর উন্নতি চেয়ে দোয়া চাওয়া হয়। এ সময় পাহাড় ধসে নিহত আদিবাসীদের পাশাপাশি উদ্ধার কাজে নিযুক্ত দুই সেনা সদস্যের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গবিসাসের সাধারণ সম্পাদক তাজবিদুল সিহাব। এ সময় গণ বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন গণ মাধ্যমের প্রতিনিধি ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম