কুবিতে ম্যানেজমেন্ট সপ্তাহ শুরু

কুবি প্রতিনিধি
৩০ জুলাই ২০১৭, ১৪:৪৬আপডেট : ৩০ জুলাই ২০১৭, ১৪:৪৯

কুবিতে ম্যানেজমেন্ট সপ্তাহ শুরু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ম্যানেজমেন্ট ক্লাবের উদ্যোগে ‘ম্যানেজমেন্ট সপ্তাহ-২০১৭’ শুরু হয়েছে। রবিবার বেলুন ও পায়রা উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে ম্যানেজমেন্ট সপ্তাহ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আশরাফ।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদের ডিন ড. মুহম্মদ আহসান উল্যাহ, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ড. শেখ মকছেদু ররহমান ও ম্যানেজমেন্ট ক্লাবের সভাপতি কাজী ওমর সিদ্দিকী রানাসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনে ব্যাডমিন্টন, মোরগ লড়াই ও ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। এছাড়া সপ্তাহব্যাপী বিভিন্ন খেলাধুলা, নবীন শিক্ষার্থীদের বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে ম্যানেজমেন্ট বিভাগ।

আগামী ৩ আগস্ট সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে ম্যানেজমেন্ট সপ্তাহ-২০১৭ শেষ হবে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি