হাবিপ্রবির সঙ্গে তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সমঝোতা সই

হাবিপ্রবি প্রতিনিধি
৩১ জুলাই ২০১৭, ১৩:১৮আপডেট : ৩১ জুলাই ২০১৭, ১৩:২৯

হাবিপ্রবির সঙ্গে তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সমঝোতা সই দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সঙ্গে তুরুস্কের আলানিয়া আলাদিন কায়কোবাদ বিশ্ববিদ্যালয়ের দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। তুরুস্কের আংকারায় অনুষ্ঠিত কনফারেন্স অব হায়ার এডুকেশন অব দ্যা ইসলামিক ওর্য়াল্ডে এ সমঝোতা চুক্তি সাক্ষরিত হয়েছে।

সমঝোতায় হাবিপ্রবির পক্ষে উপাচার্য অধ্যাপক ড. মু. আবুল কাসেম এবং তুরুস্কের আলানিয়া আলাদিন কায়কোবাদ বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. আহমেদ পিনারবাসি স্বাক্ষর করেন।

এর আগে ২৫ জুলাই একাডেমিক সফরের অংশ হিসেবে উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম তুরস্কের গেলে সেখানে এ চুক্তি সম্পন্ন করা হয়। সফর শেষে ক্যাম্পাসে ফিরে রবিবার (৩০ জুলাই) এক সংবাদ সম্মেলনে উপাচার্য এ সব তথ্য জানান। তিনি বলেন, ‘এই সমঝোতার অনুযারী তুরুস্ক সরকার প্রতিবছর ১৭ জন বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ দিবে।’

চুক্তি অনুযায়ী দুটি বিশ্ববিদ্যালয় যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম, শিক্ষার্থী বিনিময়, যৌথ সাংস্কৃতিক কার্যক্রম এবং যৌথ ডিগ্রি প্রদানসহ বিভিন্ন একাডেমি কার্যক্রমের আর্থিক ব্যয় বহন করবে তুরস্ক সরকার।

প্রসঙ্গত, সম্প্রতি তুরস্কের উচ্চশিক্ষা বিষয়ক একটি টিম বাংলাদেশ সফর করেন। এ সময় তুরস্কের প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এরপর বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মনোনয়নে দেশের ৩৮টি সরকারি বিশ্ববিদ্যালয় থেকে ৪ জন উপাচার্য, বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকে ১ জন উপাচার্য এবং ইউজিসির একজন সদস্যসহ ৬ সদস্যের একটি প্রতিনিধিদলের দলের সদস্য হিসেবে হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক  ড. মু. আবুল কাসেম তুরস্কে গমন করেন।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের