ড্যাফোডিল ইউনিভার্সিটিতে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
১৭ আগস্ট ২০১৭, ২০:১৮আপডেট : ১৭ আগস্ট ২০১৭, ২০:২২

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ৭১ মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব-উল- হক মজুমদার উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হলে তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে এবং তার আদর্শকে হৃদয়ে ধারণ করতে হবে। জাতির জনকের মতো ত্যাগী, নির্লোভ ও অকুতোভয় হয়ে দেশ গঠনে কাজ করতে হবে।’

এ সময় তিনি শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আত্মজীবনী পাঠ করার আহ্বান জানান।

সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হামিদুল হক খান সভাপতিত্ব করেন। এতে বাণিজ্য অনুষদের অনুষদের ডিন প্রফেসর রফিকুল ইসলাম, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর এ এম এম হামিদুর রহমান, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রক্টর প্রফেসর ড. গোলাম মওলা চৌধুরী ও পরিচালক স্টুডেন্ট এফেয়ার্স সৈয়দ মিজানুর রহমান রাজু উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম