শাবিতে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা

শাবি প্রতিনিধি
২৪ আগস্ট ২০১৭, ১৯:৪৮আপডেট : ২৪ আগস্ট ২০১৭, ১৯:৫৫

শাবিতে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ আলোচনা সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সভায় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব নিয়ে বিতর্কের কিছু নেই। বঙ্গবন্ধুর একক নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। আর বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাংলাদেশকে একশো বছর পিছিয়ে দেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর বিশ্বাসপ্রবণতা ও ভালবাসার সুযোগ নিয়ে কিছু বিপথগামী সেনা কর্মকর্তা খন্দকার মুশতাকের সঙ্গে হাত মিলিয়ে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে।’

উপাচার্য বলেন, ‘১৫ আগস্টের মতো ভয়াল কালো রাত যাতে বাঙ্গালীর জীবনে আর না আসে সে জন্য আমাদের সব সময় সতর্ক থাকতে হবে।’

সভায় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে কোষাধ্যক্ষ প্রফেসর ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. সৈয়দ সামসুল আলম  ও সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মুহিবুল আলম বক্তব্য রাখেন।  

এছাড়া সভায় ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড.মো. রাশেদ তালুকদার, সিন্ডিকেট সদস্য প্রফেসর ড.মো.কবির হোসেন, প্রফেসর ড. মো. আখতারুল ইসলাম, প্রফেসর ড. মোহাম্মদ ইউনুছ, এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. এ জেড এম মঞ্জুর রশীদ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. আব্দুল গণি ও প্রফেসর ড. আব্দুল আউয়াল বিশ্বাস প্রমুখ আরও বক্তব্য রাখেন।

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি