ইউএপি ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ট্যুর

ইউএপি প্রতিনিধি
২০ নভেম্বর ২০১৭, ১৪:০২আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ১৪:১০

ইউএপি ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ট্যুর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের অংশ হিসেবে ওষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরি লিমিটেড পরিদর্শন করেছেন। বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের সেরা ৩০ জন শিক্ষার্থীদের নিয়ে ফার্মেসি বিভাগের উদ্যোগে এই ট্যুরের আয়োজন করা হয়।

পরিদর্শনকালে দলটির সঙ্গে একই বিভাগে সহকারী অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক ওয়াহিদা নাসরিন, সহকারী অধ্যাপক কানিজ নাহার দিপা ও প্রভাষক এএইচএম নাজমুল হাসান উপস্থিত ছিলেন।

ফার্মেসি বিভাগের ৩৯তম ব্যাচের উপদেষ্টা সহকারী অধ্যাপক কানিজ নাহার দিপা বাংলা ট্রিবিউনকে জানান, বিশ্ববিদ্যালয়ের পাঠদানের পাশাপাশি ব্যবহারিক শিক্ষার অংশ হিসেবে এই আয়োজন করা হয়। এতে করে শিক্ষার্থীরা ওষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানে কর্মক্ষেত্রের পরিবেশ সম্পর্কে ধারণা পাবে।

এসময় একমি ল্যাবরেটরি লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর পারভেজ হাশিম পরিদর্শনকারী শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে তার জীবনের বিভিন্ন অভিজ্ঞতার কথা জানান  এবং তাদের বিভিন্ন কর্মকাণ্ড শিক্ষার্থীদের কাছে তুলে ধরেন। এছাড়াও শিক্ষার্থীদের  কোম্পানির বিশেষায়িত বিভিন্ন বিভাগ ঘুরে দেখানো হয়। 

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি