ডিআইইউতে ইটিই এলামনাই হোমকামিং অ্যান্ড রিইউনিয়ন প্রোগ্রাম

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০১৭, ২০:৫৩আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৭, ২০:৫৫

ডিআইইউতে ইটিই এলামনাই হোমকামিং অ্যান্ড রিইউনিয়ন প্রোগ্রাম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের উদ্যোগে ইটিই এলামনাই হোমকামিং অ্যান্ড রিইউনিয়ন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ ডিসেম্বর)আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রক্টর অধ্যাপক ড. গোলাম মাওলা চৌধুরী উপস্থিত ছিলেন। এসময় তিনি বলেন, ‘এ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন, বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকদেও মধ্যে পারস্পরিক সম্পর্কের সেতুবন্ধন রচিত হবে। পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে বিভাগের বর্তমান শিক্ষার্থীরা প্রাক্তন শিক্ষার্থীদের কাছ থেকে পেশাগত জীবনে সহযোগিতা ও সহমর্মিতা পাবে।’

ইটিই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এ কে এম ফজলুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরুপ ইটিই বিভাগের ৭ জন সফল ও কৃতি এলামনাইকে ইটিই এক্সেলেন্স এওয়ার্ড ২০১৭ প্রদান করা হয়।

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম