চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) আইন অনুষদের এলএলবি (সম্মান) শাখার শিক্ষার্থীদের ৭০ সদস্যের এক প্রতিনিধি দল চট্টগ্রাম জাজেস্ আদালত পরিদর্শন করেছেন। মঙ্গলবার (১২ ডিসেম্বর) শিক্ষাথীদের মাঝে আদালতের কার্যক্রম সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে এ পরিদর্শনের আয়োজন করা হয়।
পরিদর্শন কার্যক্রমের আগে চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুন্সী মো. মশিউর রহমান উপস্থিত সব ছাত্র-ছাত্রীদের সঙ্গে চট্টগ্রাম চিফ জুডিশিয়াম ম্যাজিস্ট্রেট আদালত মিলনায়তনে এক সংক্ষিপ্ত সভায় মিলিত হন।
সভায় বিচারক মুন্সী মো. মশিউর রহমান উপস্থিত সব ছাত্র-ছাত্রীদের সঙ্গে পরিচিত হন এবং আদালতের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে আগত ছাত্র-ছাত্রীদের স্বাগত জানান। এসময় তিনি উপস্থিত ছাত্র-ছাত্রীদের কঠোর পরিশ্রমের মাধ্যমে আইন বিষয়ে শিক্ষা অর্জনের আহ্বান জানান।
সভা শেষে উপস্থিত ছাত্র-ছাত্রীরা কয়েকটি দলে বিভক্ত হয়ে বিভিন্ন চলমান আদালতের কার্যক্রম পরিদর্শন করে। পরিদর্শন কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিআইইউ আইন অনুষদের ফ্যাকাল্টি বাদশাহ মিয়া, মোহাম্মদ জিয়াউল হক, মো.বেলায়েত হোসেন, সাঈদা তালুকদার রাহি ও আসমা সুলতানা।








