বাকৃবিতে ‘বিমূর্ত মুক্তিযুদ্ধ’ ভাস্কর্যের উদ্বোধন

বাকৃবি প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০১৭, ১৬:৪৫আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৭, ১৬:৫০

বাকৃবিতে ‘বিমূর্ত মুক্তিযুদ্ধ’ ভাস্কর্যের উদ্বোধন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক ঘটনাবলী এদেশের তরুণ প্রজন্মকে জানানোর লক্ষ্যে ‘বিমূর্ত মুক্তিযুদ্ধ’ নামে একটি ভাস্কর্য নির্মাণ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃপক্ষ। শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থিত এ ভাস্কর্যের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর ।

বাকৃবিতে ‘বিমূর্ত মুক্তিযুদ্ধ’ ভাস্কর্যের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান ও ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটু উপস্থিত ছিলেন। এতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

স্থাপনাটিতে বায়ান্ন থেকে একাত্তরের সমগ্র ইতিহাসের মূল নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ, স্বাধীনতার মুক্তি সনদ ৬ দফা, ঐতিহাসিক ১১ দফা, মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের পতাকা, ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস, ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের গৌরবগাঁথা ইতিহাস উপস্থাপন করেছেন স্থপতি শ্যামল চৌধুরী।

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম