নোবিপ্রবি কৃষি বিভাগের ১ম ব্যাচের বিদায় অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০১৭, ১৮:৪৩আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৭, ১৮:৪৫

নোবিপ্রবি কৃষি বিভাগের ১ম ব্যাচের বিদায় অনুষ্ঠিত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) কৃষি বিভাগের প্রথম ব্যাচের বিদায় অনুষ্ঠান সোমবার (১৮ ডিসেম্বর) হাজী ইদ্রিস আলী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

কৃষি বিভাগের চেয়ারম্যান ড. আতিকুর রহমান ভুইঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য ড. এম অহিদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর মোঃ মমিনুল হক, শিক্ষক সমিতির সভাপতি ড. ইউসুফ মিঞা। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে ছিল জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন।

অনুষ্ঠানে উপাচার্য প্রথম ব্যাচের গ্র্যাজুয়েটদের মধ্যে ক্রেস্ট বিতরণ করেন এবং উপাচার্যসহ শিক্ষক সমিতির সভাপতিকে বিভাগের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. এম অহিদুজ্জামান বলেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীন হবার পর দেশের কৃষি সেক্টরে প্রথম উন্নত করার চেষ্টা করেছেন। কৃষিবিদদের প্রথম শ্রেণির মর্যাদা দিয়েছেন। দেশের বর্তমানে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতায় কৃষিবিদদের গুরুত্ব তুলে ধরেন। তাছাড়া অচিরেই কৃষিবিভাগকে ফ্যাকাল্টিতে রূপান্তরের ঘোষণা দেন।

পরে কৃষি বিভাগের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এফএএন
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম