শিক্ষার্থীদের অধিকার আদায়ে রাবিতে নতুন সংগঠন ‘এসআরএ’

রাবি প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০১৭, ১৬:৫৮আপডেট : ২১ ডিসেম্বর ২০১৭, ১৭:১৮

শিক্ষার্থীদের অধিকার আদায়ে রাবিতে নতুন সংগঠন ‘এসআরএ’ সারা দেশের বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন (এসআরএ) নামে নতুন একটি সংগঠন গঠিত হয়েছে। ‘শিক্ষার্থীদের অধিকার আদায়ে আমরা ব্রতী’ এই স্লোগানে ১ ডিসেম্বর যাত্রা শুরু করে সংগঠনটি।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন সংগঠনটির নেতারা।

সংবাদ সম্মেলনে তারা জানান, এটি একটি অলাভজনক, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। সারা দেশের শিক্ষার্থীদের বিভিন্ন অধিকার আদায়ে কাজ করবে সংগঠনটি। তবে দেশব্যাপী কাজ করলেও এর কার্যালয় থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায়। সংগঠনটিতে রয়েছে তিনটি ধারা।

সংগঠনটির কমিটিতে আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী কেএএম সাকিবকে আহ্বায়ক ও একই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. ফজলে রাব্বী তমালকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক শাহীন জোহোরা।

এছাড়াও কমিটিতে সদস্য রয়েছেন-সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শিশির মাহমুদ, আমানুল্লাহ আমান, আবু বক্কর অন্তু, আইন বিভাগের সাবিহা আলম মুন্নি, সারোয়ার সাব্বির, তাজরিন আহমেদ, সোহানুর রহমান, ভাষা বিভাগের আকরাম হোসাইন, মার্কেটিং বিভাগের সাইদুল ইসলাম, ম্যানেজমেন্ট বিভাগের শাহরিয়ার শুভ, অর্থনীতি বিভাগের জাভেদুল ইসলাম মনি, ইসলামের ইতিহাস বিভাগের সাইদ সজল, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রিপন মাহমুদ ও লোক প্রশাসন বিভাগের মিরাজ ইসলাম।

সংগঠনটির আহ্বায়ক কেএএম সাকিব বলেন, ‘আমাদের এই আহ্বায়ক কমিটির পর আমরা একটি কার্যনির্বাহী কমিটি দেবো। তারপর প্রতিটা জেলা এবং উপজেলায় কাজ শুরু করবো।’

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম