হাবিপ্রবিতে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

হাবিপ্রবি প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০১৮, ১৫:০৫আপডেট : ০৩ জানুয়ারি ২০১৮, ১৫:০৯

হাবিপ্রবিতে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) স্নাতক ১ম বর্ষ ২০১৮ শিক্ষাবর্ষের ওয়েন্টেশন অনুষ্টিত হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) বেলা ১১টা বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর মো.আব্দুল মান্নান এবং বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মো. শাহ নওয়াজ আলী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন উপস্থিত ছিলেন।

এসময় উপাচার্য অধ্যাপক ড. মু. আবুল কাসেম বলেন, ‘হাবিপ্রবিকে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আগামীতে হাবিপ্রবিতে উদ্ভাবিত গবেষণার ফল সরাসরি জনসাধারণকে দেওয়ার ব্যবস্থা, ভেটেরিনারি ভ্রাম্যমাণ ক্লিনিক এবং মাছের জন্য উন্নতমানের হ্যাচারিসহ আবাসিক ব্যবস্থা বাড়ানোর পদক্ষেপ গ্রহণ করা হবে।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান বলেন,‘বাংলাদেশে প্রতিবছর ১৪ লাখ যুবক চাকরির বাজারে ঢুকছে। তাই জ্ঞান সৃষ্টি করতে হবে এবং শিক্ষিত জনগণ তৈরি করতে হবে। যেন দেশের সব কাজ দেশের জনগণ করতে পারে এবং বাইরের শ্রমশক্তি দেশে এসে প্রতিবছর প্রায় ৮০ লাখ ১৩ বিলিয়ন টাকা নিয়ে যেতে না পারে।’

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম