জবিতে গ্রন্থ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

জবি প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০১৮, ১৬:৩০আপডেট : ০৯ জানুয়ারি ২০১৮, ১৮:৪২

জবিতে গ্রন্থ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো গ্রন্থ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকদের গবেষণাধর্মী লেখা নিয়ে প্রকাশ করা হয় গ্রন্থগুলো। মঙ্গলবার (৯ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতরের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়।  

উৎসবে কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান এবং বিশেষ অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড.মীজানুর রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আব্দুল মান্নান বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোকে কোনও পণ্য কেনা বেচার দোকান হওয়া উচিত নয়। বিশ্ববিদ্যালয় মানে সমগ্র বিশ্বের সামগ্রিক জ্ঞান। এখানে শিক্ষার্থীরা যে বিষয়ে পড়েন, সে বিষয়ের গণ্ডির ভেতর আটকে থাকলে হবে না তাকে অন্য সব বিষয়ের জ্ঞান আহরণের চেষ্টা করতে হবে।’ তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান সৃষ্টি ও বিতরণের জায়গা। এজন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকদের গবেষণায় মনোযোগী হতে হবে।’

অধ্যাপক আব্দুল মান্নান বলেন, ‘দেশের স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার জন্য এবং গ্রন্থ প্রকাশনার জন্য আমরা পর্যাপ্ত পরিমাণ অর্থের ব্যবস্থা করে রেখেছি। কিন্তু তা দেওয়ার জায়গা নেই। গবেষণা ও প্রকাশনা ছাড়া একটি বিশ্ববিদ্যালয়ের মান কখনই বৃদ্ধি পাবে না।’

এসময় উপাচার্য ড. মীজানুর রহমান বলেন,‘গবেষণায় জন্য এখন জবিতে পর্যাপ্ত পরিমাণে অর্থের বরাদ্দ রয়েছে। আমরা ২০১১ সাল থেকে বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ও এম ফিল চালু করেছি। ইতোমধ্যে আমাদের একজন পিএইচডি অর্জন করেছেন এবং আজ সিন্ডিকেট মিটিং এর মাধ্যমে আরও ৪ জনকে পিএইচডি উপাধি দেওয়া হবে।’

উৎসব থেকে মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. অশোক কুমার সাহার সোশাল আইডেনটিটি, ইনডিবিজুয়ালিজম কালেকপিভিজম অ্যান্ড গ্রুপ ডিসিশন মেকিং, ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. ইব্রাহীম খলিলের সামাজিক সমস্যা সমাধানে ইসলামের বিধান, প্রেক্ষাপট বাংলাদেশ, একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নুরুল আমিনের রাসূল (স.) জীবন ও আদর্শ বিশ্বনেতা, বাংলা বিভাগের অধ্যাপক শওকত আলীর ছোট গল্প বিষয় উন্মোচন ভাষার অন্তদেশ এবং নাট্যকলা বিভাগের প্রভাষক শামস শাহরিয়ার কবিরের পীর পাঁচালী ধারার নাট্য বাগের হাট জেলার গাজী পীর অবলম্বনে পাঁচজন লেখকের পাঁচটি বইয়ের নাম ঘোষণা ও মোড়ক উন্মোচন করা হয়।

প্রকাশনা উৎসব শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা উপকরণ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়।

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি