নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) যথাযাগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ প্রথমে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফসর ড. এম অহিদুজ্জামান বিশ্ববিদ্যালয়র মূল ফটকে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে সেখান সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি।
মাননীয় উপাচার্য বলেন, ১৯৭২ সালের ১০ জানুয়ারি এদিন বাঙালি জাতির পিতা ও মহান মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন। পাকিস্তানের কারাগার থেকে মুক্তিলাভের পর স্বদেশে ফিরে আসার এদিনটি তাই বাংলাদেশের জন্মের ইতিহাসের আরেক আশির্বাদ। এসময় তিনি ওই আশীর্বাদকে পুঁজি করে জাতির পিতার সোনার বাংলা গড়তে নোবিপ্রবি পরিবারের সকলের নিকট উদাত্ত আহবান জানান।
উপাচার্য আরও বলেন, ১০ জানুয়ারি বিজয়ের পূর্ণতার দিন। আনন্দ আত্মহারা লাখো জনতা এই দিনটিতে বিমানবদর থেকে রেসকোর্স ময়দান পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বতঃস্ফূর্ত সংবর্ধনা জানিয়েছিলো।
এরপর বিশ্ববিদ্যালয়র বঙ্গবন্ধু পরিষদের সঙ্গে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এসময় অনুষদসমূহের ডিন, ইনস্টিটিউটগুলোর পরিচালকবৃন্দ, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, হলের প্রভোস্টসহ বিভিন্ন বিভাগের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এবং তারাও প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মিছিল বের করা হয়।পরবর্তীকালে শাখা ছাত্রলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।








