নোবিপ্রবিতে চলছে ছায়া জাতিসংঘ সম্মেলন

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
০৭ এপ্রিল ২০১৮, ২২:১৫আপডেট : ০৭ এপ্রিল ২০১৮, ২২:২৪

নোবিপ্রবিতে চলছে ছায়া জাতিসংঘ সম্মেলন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) চলছে চার দিনব্যাপী প্রতীকী জাতিসংঘ সম্মেলন। বৃহস্পতিবার এই আয়োজন আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এনএসটিইউ মডেল ইউনাইটেড ন্যাশন্স এসোসিয়েশন এ সম্মেলনের আয়োজন করছে।চারদিনের সম্মেলনের আজ তৃতীয় দিন।

সম্মেলনে সারাদেশের ৪০টির অধিক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তরুণ কূটনীতিক অংশ নেন। বিশ্বের চলমান নানা সংকট নিয়ে, সমঅধিকার প্রতিষ্ঠার মাধ্যমে মানবতা প্রতিষ্ঠার লক্ষ্যে তরুণ কূটনীতিকরা এই সন্মেলনে অংশ নিয়ে বিশদ আলোচনা ও যুক্তিতর্ক উপস্থাপন করছেন।

বৃস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তরুণ কূটনীতিকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান ও বিশেষ অতিথি শিক্ষক সমিতির সভাপতি ড. আবদুল্লাহ-আল মামুন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নোবিপ্রবির ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ও এনএসটিইউ মুনা ক্লাবের উপদেষ্টা মাহবুবুর রহমান।

এ সম্মেলন আগামী ৮ এপ্রিল পর্যন্ত চলবে। আয়োজনটির মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন। 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি